বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে বিশ্ব স্কাউট দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
ইবিতে বিশ্ব স্কাউট দিবস পালিত

ইবি প্রতিনিধি:
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনস স্মিথ লর্ড ব্যাডেন পাউয়েল অব গিল ওয়েলের জন্মদিন, বিশ্ব স্কাউট দিবস ও ইবি রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা।

এ উপলক্ষ্যে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সড়ক ও মহাসড়কে চলমান যানবাহনে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন রোভার ও গার্ল ইন রোভাররা। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শেষ করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল (রোভার স্কাউট লিডার) অধ্যাপক ড. কামরুল হাসান, ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক রত্না রাণী কুণ্ডুসহ অন্যান্য রোভার ও গার্ল ইন রোভারবৃন্দ।

রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে শামিল হতে পেরে ভালো লাগছে। ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ সর্বদা এমন সেবামূলক মহান কাজের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আশা রাখি।

ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, আমাদের বিপি (ব্যাডেন পাউয়েল) দিবস ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। যেটা আমাদের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই বাস্তবায়ন করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
গণমাধ্যম গণমুখী নয়: গণতন্ত্র ও মানবাধিকার হুমকিতে

গণমাধ্যম গণমুখী নয়: গণতন্ত্র ও মানবাধিকার হুমকিতে

ক্যাপ কুষ্টিয়া জোনের নতুন নেতৃত্ব

ক্যাপ কুষ্টিয়া জোনের নতুন নেতৃত্ব

ইউকে বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন রেজা ফয়সল চৌধুরী শোয়েব সভাপতি, সাইদুল ইসলাম সম্পাদক

ইউকে বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন রেজা ফয়সল চৌধুরী শোয়েব সভাপতি, সাইদুল ইসলাম সম্পাদক

খুলনার দাকোপের হরিনটানায় সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা পূজা অর্চনা অনুষ্ঠিত

খুলনার দাকোপের হরিনটানায় সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা পূজা অর্চনা অনুষ্ঠিত

জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান সভাপতির

জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান সভাপতির

অ্যাপল এর বিরাট পদক্ষেপ, বাচ্চাদের গেম বিভাগ থেকে জুয়া অ্যাপের বিজ্ঞাপন সরাল

অ্যাপল এর বিরাট পদক্ষেপ, বাচ্চাদের গেম বিভাগ থেকে জুয়া অ্যাপের বিজ্ঞাপন সরাল

বটিয়াঘাটা এইস বি সি সি – ২ প্রকল্পে বাস্তবায়িত, ফলাফল ও অভিজ্ঞতা বাজেট কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটা এইস বি সি সি – ২ প্রকল্পে বাস্তবায়িত, ফলাফল ও অভিজ্ঞতা বাজেট কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাইবান্ধা সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সাখাওয়াতকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে

সাখাওয়াতকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে