মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবি ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৮, ২০২২ ৬:২০ অপরাহ্ণ
ইবি ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, আনন্দ মিছিল ও কেক কাটাসহ নানা আয়োজনে দিবসটি পালন করে তারা।
কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে অবস্থিত ‘শেখ রাসেল ম্যুরাল’ এ পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। পরে দলীয় টেন্টে উপস্থিত হয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিনসহ অন্যান্য শিক্ষকবৃৃন্দ।
এছাড়াও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল মামুন, মোদাচ্ছির খালেক ধ্রুব, আরিফুল ইসলাম খান, রকিবুল ইসলাম, বনি আমিন, মৃদুল হাসান, সানজিদা চৌধুরী অন্তরা, নাইমুর রহমান জয় ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

আমাদেরও এক দফা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়: কাদের

আমাদেরও এক দফা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়: কাদের

লক্ষ্মীপুরে দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুরে দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত

খুলনার দাকোপ উপজেলা পূজাউদযাপন পরিষদের প্রস্তুুতি মূলক আলোচনা সভা

খুলনার দাকোপ উপজেলা পূজাউদযাপন পরিষদের প্রস্তুুতি মূলক আলোচনা সভা

জগন্নাথপুরে ছাত্রদল নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

জগন্নাথপুরে ছাত্রদল নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

প্রধানমন্ত্রীর সুরে বিশ্বব্যাংক, মহামন্দায় কাটবে ২০২৩ সাল

প্রধানমন্ত্রীর সুরে বিশ্বব্যাংক, মহামন্দায় কাটবে ২০২৩ সাল

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ, পরিবহন ধর্মঘট না ডাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ, পরিবহন ধর্মঘট না ডাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

ইবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন