মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী র‍্যালি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১৬, ২০২৩ ১:২৪ পূর্বাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী র‍্যালি

ইবি প্রতিনিধি: ‘র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি পরবর্তী আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, র‍্যাগিংটা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এই অনাচার এবং পাপ আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের কালিমা লেপন করে। তাই রোদে পুড়ে আমাদের এন্টির‍্যাগিং স্লোগান দিয়ে জাগরিত না করে এটাকে মনে ধারণ করি এবং মনের ভেতর সেটাকে আটকে রেখে লালন করি।

তিনি আরো বলেন, আজকের র‍্যালিতে আমাদের যে স্লোগান ছিলো সেগুলোকে যদি মানসিক ভাবে ধারণ করি তাহলে শুধু এই বিশ্ববিদ্যালয় নয় শেখ হাসিনার বাংলাদেশ এটা থেকে মুক্তি পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
তীব্র গরমে প্রাথমিকে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

তীব্র গরমে প্রাথমিকে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

সুন্দরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

সুন্দরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা উত্তরণের ভূমি কমিটির সভা অনুষ্ঠিত ।

বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা উত্তরণের ভূমি কমিটির সভা অনুষ্ঠিত ।

ক্রমান্বয়ে বাড়ছে লবণাক্ততা, দক্ষিণ-পশ্চিম উপকূল জুড়ে সুপেয় পানির জন্য হাহাকার

ক্রমান্বয়ে বাড়ছে লবণাক্ততা, দক্ষিণ-পশ্চিম উপকূল জুড়ে সুপেয় পানির জন্য হাহাকার

বটিয়াঘাটায মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

বিপদ এর সময় যেভাবে আল্লাহর সাহায্য চাইবেন

বিপদ এর সময় যেভাবে আল্লাহর সাহায্য চাইবেন

এক সিটে বসাকে কেন্দ্র করে বন্ধুকে মারলেন ইবি ছাত্রলীগকর্মী

এক সিটে বসাকে কেন্দ্র করে বন্ধুকে মারলেন ইবি ছাত্রলীগকর্মী

বটিয়াঘাাটায় যুবদিবস ২০২২ পালিত

বটিয়াঘাাটায় যুবদিবস ২০২২ পালিত

খুলনার দাকোপের বাজুয়া সাহাপাড়া সার্বজনীন কালী মন্দিরের ছাঁদ ঢালাই এর শুভ উদ্বোধন

খুলনার দাকোপের বাজুয়া সাহাপাড়া সার্বজনীন কালী মন্দিরের ছাঁদ ঢালাই এর শুভ উদ্বোধন