মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইসলামী বিশ্ববিদ্যালয়: বৈধ সিট থেকে নামিয়ে দেওয়া সেই ছাত্র হলে উঠলেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৪, ২০২৩ ৪:৪০ পূর্বাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়: বৈধ সিট থেকে নামিয়ে দেওয়া সেই ছাত্র হলে উঠলেন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে বৈধ সিট থেকে নামিয়ে দেওয়া মাহাদী হাসান নামের সেই শিক্ষার্থী হলের বরাদ্দ পাওয়া সিটে উঠেছেন। সোমবার (৩ এপ্রিল) বেলা ১২টায় হল প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের উপস্থিতিতে তাকে হলের ৪২৮ নং কক্ষের বৈধ সিটে উঠিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনায় যথাযথ তথ্য উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

ভুক্তভোগী মাহাদীকে হলে উঠানোর সময় উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, আবাসিক শিক্ষক আব্দুল হালিম, সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, শরিফুল ইসলাম ও শাহাবুব আলম।

এদিকে ভুক্তভোগী মাহাদী হলে উঠলেও এখনো নিরাপত্তা শঙ্কায় আছেন বলে জানিয়েছে। তিনি বলেন, প্রভোস্ট আমাকে সিটে উঠিয়েছেন। তবে আমি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম বলেন, হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি মিলে তাকে সিটে উঠিয়ে দিয়েছি। আর ছাত্রলীগকে বলে দিয়েছি যে ওই ছেলের যেন কোন ডিসটার্ব না হয়। যদি ডিসটার্ব হয় তাহলে আমি তোমাদের চার্জ করবো।

এদিকে, এ ঘটনায় হলের আবাসিক শিক্ষক ড. হেলাল উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে হল প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন- হলের আবাসিক শিক্ষক ড. পার্থ সারথি লস্কর ও সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েল। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইবির লালন শাহ হলে বৈধ সিট থেকে এক আবাসিক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীদের বিরুদ্ধে। এসময় ওই ছাত্রের বৈধ কক্ষে গিয়ে বই, খাতা ও আসবাবপত্র করিডোরে ফেলে দিয়ে যেখানে ইচ্ছা চলে যেতে বলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এর প্রেক্ষিতে বিচার চেয়ে শনিবার সকালে ভুক্তভোগী মাহাদী হাসান হলের প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত তিন ছাত্রলীগ কর্মী হলেন, বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম তরুণ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফাহিম ফয়সাল ও বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আতাউর রহমান রাজু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন প্রার্থী শেখ যুবরাজ

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন প্রার্থী শেখ যুবরাজ

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খুলনা’র বটিয়াঘাটায় লীজ ঘেরের পরিত্যাক্ত বাসায় মাদকের আড্ডা ভেঙ্গে দিয়েছে স্থানীয় জনতা ।

খুলনা’র বটিয়াঘাটায় লীজ ঘেরের পরিত্যাক্ত বাসায় মাদকের আড্ডা ভেঙ্গে দিয়েছে স্থানীয় জনতা ।

ইউপি এবং এলজিইডির যোগসাজশে এলজিএসপি টাকা অনিয়মের অভিযোগ

ইউপি এবং এলজিইডির যোগসাজশে এলজিএসপি টাকা অনিয়মের অভিযোগ

ইবি ভিসির ‘কণ্ঠ সদৃশ’ অডিও ফাঁস, জিডি

ইবি ভিসির ‘কণ্ঠ সদৃশ’ অডিও ফাঁস, জিডি

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের ব্যতিক্রমী আয়োজন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের ব্যতিক্রমী আয়োজন

আজ গণমিছিল, বিরোধীরা এক জোটে নামছে ঢাকায়

আজ গণমিছিল, বিরোধীরা এক জোটে নামছে ঢাকায়

খুলনার দাকোপের বানিশন্তা নিখিলের মোড়ে প্রতিবন্দী শীবপদ সরকারের বসতঘর বৈদ্যতিক শট-সার্কিটে আগুনে পুড়ে ছাই

খুলনার দাকোপের বানিশন্তা নিখিলের মোড়ে প্রতিবন্দী শীবপদ সরকারের বসতঘর বৈদ্যতিক শট-সার্কিটে আগুনে পুড়ে ছাই

স্বর্ণ চোরাকারবারী মাফিয়া নারী পাচারকারী চট্টগ্রামের বরুণ আচার্য রাজধানীর উত্তরায় ঘুরে বেড়াচ্ছে…

স্বর্ণ চোরাকারবারী মাফিয়া নারী পাচারকারী চট্টগ্রামের বরুণ আচার্য রাজধানীর উত্তরায় ঘুরে বেড়াচ্ছে…