বুধবার , ১২ জুলাই ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে, পাঁচজনের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১২, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে, পাঁচজনের মৃত্যু

দিন যত গড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় গড়ছে রেকর্ড। পাশাপাশি বাড়ছে মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে গতকাল মঙ্গলবার একদিনে এক হাজার ৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তির তথ্য জানানো হয়।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৪৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭০৯ জন ও ঢাকার বাইরের ৫৩৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার এক জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫ হাজার ১৪২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ২৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮ হাজার ৪০২ জন এবং ঢাকার বাইরের ৩ হাজার ৮৬২ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
রোজা ভঙ্গের কারণগুলো কী?

রোজা ভঙ্গের কারণগুলো কী?

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখা খুলনা’র পক্ষ থেকে বিবৃতি প্রদান ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখা খুলনা’র পক্ষ থেকে বিবৃতি প্রদান ।

লক্ষ্মীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

খুলনার দাকোপের বাজুয়ায় ঐতিহ্যবাহী চড়া নদীতে দুদিন ব্যাপী নৌকা বাইচের শুভ উদ্ধোধন।

খুলনার দাকোপের বাজুয়ায় ঐতিহ্যবাহী চড়া নদীতে দুদিন ব্যাপী নৌকা বাইচের শুভ উদ্ধোধন।

এইচএসসি: ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা

এইচএসসি: ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা

ইবি তরুণ কলাম লেখক ফোরামের মাসব্যাপী কর্মসূচি

ইবি তরুণ কলাম লেখক ফোরামের মাসব্যাপী কর্মসূচি

খুলনার দাকোপের বাজুয়া আর্য্যহরিসভায় মিহিরর মন্ডল ও মন্দাকান্তা দাসের রোগমুক্তি কামনায় প্রার্থনা

খুলনার দাকোপের বাজুয়া আর্য্যহরিসভায় মিহিরর মন্ডল ও মন্দাকান্তা দাসের রোগমুক্তি কামনায় প্রার্থনা

বটিয়াঘাটা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২৪ হাজার টাকা জরিমানা

বটিয়াঘাটা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২৪ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সক্ষমতা বিনির্মাণে বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সক্ষমতা বিনির্মাণে বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

বড় জয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

বড় জয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ