সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কবিতা: আত্মকথা, লেখক: রাকিব খান 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ
কবিতা: আত্মকথা, লেখক: রাকিব খান 

আত্মকথা 
আমি ক্যামনে বুঝাই
প্রতি রাইতে এতো
জ্বর হয় ক্যান!
ব্যথা হয় ক্যান!
অপরাজিত চোখের
লগে যে জয়ের নেশা
সারাদিন ঘুইরা ফিরে
রাত হইলেই তারা
কষ্ট  হয় ক্যান!
বুকের মধ্যে কাঁপুনি উঠলে
 জোছনা রাইত আন্ধার হইলে
কলাপাতায় অচিন
মুখটা এতো কষ্ট দেয় ক্যান!
চেনা মানুষগুলা অচেনা হইলে,
উল্কাপিণ্ডে জোয়ার ভাটায়
বৃষ্টি হইলে,
যেমন কইরা ফ্যালফ্যাল চোখের
শুকনা নদীর যমুনা কাইন্দা উঠে,
আমি তেমন করি না ক্যান!
আমি ক্যান এতো মাংস কাটা দেখি।
ব্যতিবস্ত কেনা বেচা
সাজ ভান্ডারে অপ্রতুলতা
 অভাব হীনতার শহরে
স্বভাবের ঢেঁকি ক্যামন কইরা মইরা গেলো।
আহ! ক্যামন কইরা মইরা গেলো!
শহরটাতে একটাও পাখি নাই!
ভোর নামতেই কিছু কাকের দল
হানা দেয় মাংসের লোভে,
কিছু বেয়ারা গরুর দল
সারারাইত পাহারা দেয়।
তাইলে আমি ক্যান
হারিকেন রাইতে আলো হইয়া
বুক খুলতে পারি না!
ক্যান পারি না?
সিনার লগে মাংসের টান
জঞ্জাল ভর্তি বাসনা সাবান
আমিওতো কমবেশি মাখি
তবুও আমার গন্ধ নাই ক্যান?
ক্যান নাই?
এমন করি করি
সব ঘটি যায়
লুটি যায়
সব যায়, সব!
অন্ধের লগে অন্ধের লড়াই
পাপের লগে পাপে
আর
জায়গা মেরে খায় বারো ভূতে।
বাবাই!
তুমি চইলা গেলেও
সখের পুত্র কন্যা ডুইবা গেলেও
জমিনের নাড়ি ফাইটা গেলেও
দিন আসে রাইত আসে
মরা কাটে জিন্দা লাশে।
শুধু যায় না
 আমার ব্যথাখান!
কমে না আমার
জ্বরখান!
ক্যান কমে না
ক্যান?

লেখক: রাকিব খান 
শিক্ষার্থী: ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বৃষ্টি প্রার্থনায় ইবিতে ইসতিসকার নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা

বৃষ্টি প্রার্থনায় ইবিতে ইসতিসকার নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা

ইবিতে সহপাঠীকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইবিতে সহপাঠীকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনার দাকোপ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এর নামাজের জানাযা হেডকোয়ার্টার জামেমসজিদে অনুষ্ঠিত

খুলনার দাকোপ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এর নামাজের জানাযা হেডকোয়ার্টার জামেমসজিদে অনুষ্ঠিত

ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু

জুড়ী উপজেলায় অপরিকল্পিত বাঁধের কারনে রাস্তাঘাট ঘরবাড়ি ভাঙনের মুখে

জুড়ী উপজেলায় অপরিকল্পিত বাঁধের কারনে রাস্তাঘাট ঘরবাড়ি ভাঙনের মুখে

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

পরীক্ষা আগের দিন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা আগের দিন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৪ জন শিক্ষক পেলেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক

১৪ জন শিক্ষক পেলেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক

বটিয়াঘাটায় নদী রক্ষা কমিটির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় নদী রক্ষা কমিটির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের রোগমুক্তি কামনা

দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের রোগমুক্তি কামনা