বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জমির সীমানা নিয়ে বিরোধে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ
জমির সীমানা নিয়ে বিরোধে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুবায়ের খন্দকার,ময়মনসিংহঃ-  জমির সীমানা নিয়ে বিরোধে জের ধরে ময়মনসিংহের মুক্তাগাছার আবু রায়হান হাবলু হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। ২২ নভেম্বর মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৪র্থ) আদালতের বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মুক্তাগাছার হরিপুরের কেরামত আলীর ছেলে দুলাল মিয়া (৫৮) ও তার ছেলে তানভীর আহমেদ ফরহাদ (৩০)।

মামলার বিবরণ থেকে জানা গেছে যে, মুক্তাগাছার কাসেমপুর হরিপুর গ্রামের দুলাল মিয়া ও ফয়জুর রহমানের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। গত  ২০১৩ সালের ২৪ জানুয়ারি বিকালে জমির আল নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দণ্ডপ্রাপ্তরা দেশীয় অস্ত্র দিয়ে ফয়জুর রহমানকে আঘাত করলে তার চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে যায়। এ সময়ে ফয়জুর রহমানের ছেলে আবু রায়হান হাবলুকে দা দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। পরে রক্তাক্ত অবস্থায় হাবলুকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও  পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাবলুর অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

পরদিন নিহতের বাবা ফয়জুর রহমান বাদী হয়ে ৬ জনের বিরূদ্ধে মুক্তাগাছা থানায় মামলা করলে পুলিশ তদন্তে দু’জনের সম্পৃক্ততা পায়।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে আদালতে বাবা দুলাল মিয়া উপস্থিত থাকলেও ছেলে তানভীর আহমেদ ফরহাদ পলাতক রয়েছেন। মামলাটিতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

আদালতে সরকারি পক্ষে আইনজীবী সঞ্জীব সরকার ও আসামিপক্ষে এ এইচ এম খালেকুজ্জামান মামলাটি পরিচালনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি মহিলা দলের নেত্রী নয়নের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি মহিলা দলের নেত্রী নয়নের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে জামায়াত তিন নেতা জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ কারাগারে

লক্ষ্মীপুরে জামায়াত তিন নেতা জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ কারাগারে

সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে শাস্তির সুপারিশ

সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে শাস্তির সুপারিশ

ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

বিশ্বরেকর্ড করতে আগুন খান নাসার প্রকৌশলী

বিশ্বরেকর্ড করতে আগুন খান নাসার প্রকৌশলী

সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত: অপরজন আহত

সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত: অপরজন আহত

একাই ৬ গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের, দল জিতলো ১৪-০ ব্যবধানে

একাই ৬ গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের, দল জিতলো ১৪-০ ব্যবধানে

‘মা’ ডেকে অটোরিকশায় তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

‘মা’ ডেকে অটোরিকশায় তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

লক্ষ্মীপুরের নোমান-রাকিব হত্যার মামলা, জিহাদিসহ আসামি ৩৩

লক্ষ্মীপুরের নোমান-রাকিব হত্যার মামলা, জিহাদিসহ আসামি ৩৩