রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ে জনতা ব্যাংক সিবিএ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩ ১২:৫৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জনতা ব্যাংক সিবিএ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও, জাহিরুল ইসলাম রনি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি,ইতিহাসের মহানায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারি ইউনিয়ন (সিবিএ) বঙ্গবন্ধু পরিষদ ঠাকুরগাঁও এবং জনতা ব্যাংক ঠাকুরগাঁও এরিয়া শাখার যৌথ উদ্যোগে আজ শনিবার দুপুরে জনতা ব্যাংক এরিয়া অফিসের হলরুমে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশি, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জাতীয় শ্রমিক লীগ, ঠাকুরগাঁও জেলা শাখা’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, জনতা ব্যাংক এরিয়া অফিস পিএলসি’র উপ- ব্যবস্থাপক আহমেদ তৈয়ব হাসান, সভাপতি রংপুর বিভাগীয় সিবিএ খন্দকার আকমল হোসেন, জনতা ব্যাংক কর্পোরেট শাখার সহকারি মহা ব্যাবস্থাপক ওয়াহিদ সাদিক, জনতা ব্যাংক কর্পোরেট পঞ্চগড় শাখার সহকারি মহা ব্যবস্থাপক শামীম আহমেদ, জনতা ব্যাংক এরিয়া অফিস ঠাকুরগাঁও এর সহকারি মহা ব্যাবস্থাপক জ্যোতিশ রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও জনতা ব্যাংক রাণীশংকৈল শাখার ব্যবস্থাপক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জনতা ব্যাংক ঠাকুরগাঁও পীরগঞ্জ শাখা অফিস পিএলসি’র ব্যবস্থাপক মো: মাজেদুর রহমান, জনতা ব্যাংক জেলা সিবিএ নেতা কোরবান আলী প্রমুখ সহ আরো অনেকে।

আলোচনায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এসময় তারা বঙ্গবন্ধু ফেরারি খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাসি কার্যকর করার জোর দাবি জানান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঠাকুরগাঁও বড় মসজিদের পেশ ইমাম খলিলুল রহমান। সে সময় জনতা ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারি ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনার দাকোপের বানিশান্তায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে চুড়ান্ত খেলায় পার্থ প্রথিক একাদশ ২-১ গোলে বিজয়ী

খুলনার দাকোপের বানিশান্তায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে চুড়ান্ত খেলায় পার্থ প্রথিক একাদশ ২-১ গোলে বিজয়ী

গোমস্তাপুরে চেয়ারম্যান কাপ উদ্ভোদন

গোমস্তাপুরে চেয়ারম্যান কাপ উদ্ভোদন

দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরিসভার প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়ত প্রফুল্ল কুমার শীলের স্বরন সভা

দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরিসভার প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়ত প্রফুল্ল কুমার শীলের স্বরন সভা

সুন্দরগঞ্জে বৃদ্ধকে হত্যার চেষ্টা: গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জে বৃদ্ধকে হত্যার চেষ্টা: গ্রেপ্তার ১

কুড়িগ্রামে নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

কুড়িগ্রামে নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অংশগ্রহণ

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অংশগ্রহণ

ক্যাপ কুষ্টিয়া জোনের নতুন নেতৃত্ব

ক্যাপ কুষ্টিয়া জোনের নতুন নেতৃত্ব

কোভিড-১৯ এ নার্সগণের আত্মত্যাগের কথা জাতি শ্রদ্ধার সাথে মনে রাখবে-মেয়র টিটু

কোভিড-১৯ এ নার্সগণের আত্মত্যাগের কথা জাতি শ্রদ্ধার সাথে মনে রাখবে-মেয়র টিটু

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত

কর্ণফুলীর তলদেশে টানেল যান চলাচল ফেব্রুয়ারির আগে নয়

কর্ণফুলীর তলদেশে টানেল যান চলাচল ফেব্রুয়ারির আগে নয়