সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৫

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৭, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৫

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৮৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ২ নভেম্বর দেশে একদিনে সর্বোচ্চ এক হাজার ৯৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৭০ জনে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

সোমবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন ও ঢাকার বাইরে ৩৭৮ জন। নতুন ৮৭৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৩ হাজার ৯৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৫৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
পরিবারের সাথে ঘুরতে গিয়েছিলাম রাজধানীর হাতিরঝিলে-পরদিন থেকেই ডেঙ্গু

পরিবারের সাথে ঘুরতে গিয়েছিলাম রাজধানীর হাতিরঝিলে-পরদিন থেকেই ডেঙ্গু

সরকারি বই পাচার, গ্রেপ্তার ৩

সরকারি বই পাচার, গ্রেপ্তার ৩

প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে সিরাত সম্মেলন অনুষ্ঠিত 

সুন্দরগঞ্জে সিরাত সম্মেলন অনুষ্ঠিত 

একই সাথে পরিবারের সবার প্রাণে বাঁচা হলো না

একই সাথে পরিবারের সবার প্রাণে বাঁচা হলো না

ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

গাইবান্ধা সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

গাইবান্ধা সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ক্রমান্বয়ে বাড়ছে লবণাক্ততা, দক্ষিণ-পশ্চিম উপকূল জুড়ে সুপেয় পানির জন্য হাহাকার

ক্রমান্বয়ে বাড়ছে লবণাক্ততা, দক্ষিণ-পশ্চিম উপকূল জুড়ে সুপেয় পানির জন্য হাহাকার

লক্ষ্মীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেন নাজিম ভূমি জবরদখলে করেন

লক্ষ্মীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেন নাজিম ভূমি জবরদখলে করেন

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দির পরিদর্শন করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দির পরিদর্শন করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।