রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দুবলার চরে রাসপুর্ণিমা শুরু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৬, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
দুবলার চরে রাসপুর্ণিমা শুরু

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: দুবলার চরে রাসপুর্ণিমায় পুর্ণ্যার্থীদের উপছে পড়া ভীড় চন্দ্রিমার আলোক মালায় শোভিত নীরব চরাঞ্চল সরব হয়ে উঠছে পুর্ণ্যার্থীদের প্রার্থনা আরোধনায়। বাঙালী হিন্দুদের অন্যতম প্রধান পার্বণ রাস উৎসব দুবলার চরের আলোরকোলে নতুন এক বিশেষ মাত্রায় সাড়া ফেলেছে বাঙালি হিন্দু সমাজ। সাগর প্রকৃতির অভাবনীয় সৌন্ধ্যর্যের মাঝে পুর্ণ্য অর্জন আর আনন্দ সঞ্চার যেন মিলেমিশে একাকার হয়েযায়।

বাঙালি হিন্দুদের অন্যতম প্রধান পার্বণ রাস উৎসব দুবলারচরের আলোরকোলে নতুন এক বিশেষ মাত্রায় সাড়া ফেলেছে বাঙালি হিন্দু সমাজে। সাগর-প্রকৃতির অভাবনীয় সৌন্দর্যের মাঝে পুণ্য অর্জন আর আনন্দ-সঞ্চার যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আগে থেকেই যাত্রার প্রস্তুতি শুরু করেন দেশি-বিদেশি তীর্থযাত্রী ও দর্শনার্থীরা ।

কার্ত্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষের ভরা পূর্ণিমায় সাগর যখন উছলে ওঠে, লোনা পানিতে ধবল চন্দ্রালোক ছলকে যায় অপার্থিব সৌন্দর্য রচনা করে, চন্দ্রিমার সেই আলোকমালায় সাগর-দুহিতা দুবলার চরের আলোর কোল মেতে ওঠে রাস উত্সবে। ৬ নভেম্বর থেকে তিন দিনের রাসমেলায় আগমনের প্রস্তুতি শুরু করেছেন দেশি-বিদেশি তীর্থযাত্রী ও দর্শনার্থীরা। মেলায় দর্শনার্থী ও পুর্ণার্থীদের নিরাপত্তায় বনরক্ষীদের পাশাপাশি র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের কঠোর টহল ব্যবস্থা থাকে্। দুবলার চরের আয়তন ৮১ বর্গ কি.মি. ।

আলোরকোল, কোকিলমনি, মাঝিরকিল্লা, কবরখালি, হলদিখালী, অফিসকিল্লা, নারকেল বাড়িয়া, ছোট আমবারিয়া, মেহের আলির চর এবং শেলার চর নিয়ে দুবলার চর গঠিত ।

লোকালয় থেকে বহুদূরে সুন্দরবনের দক্ষিণে কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে বিচ্ছিন্ন চর দুবলার আলোরকোলের এই রাস উৎসব ধারণ করে আছে বহু বছরের ইতিহাস। দুবলার চরের রাস মেলার ইতিহাস নিয়ে নানান মত প্রচলিত আছে। ধারণা করা হয়, ১৯২৩ সালে হরি ভজন নামে এক হিন্দু সাধু এই মেলার প্রচলন করেছিলেন। এই সাধু চব্বিশ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে গাছের ফলমূল খেয়ে অলৌকিক জীবনযাপন করতেন। নিকটবর্তী গ্রাম গুলোতে তার অনেক শিষ্য ছিল ।

অন্য একটি মতে হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ শত বছর আগের কোনও এক পূর্ণিমা তিথিতে পাপমোচন এবং পুণ্যলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান সেই থেকে শুরু হয় রাস মেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মাদক-হত্যা নয়, স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেন ফারদিন: র‍্যাব

মাদক-হত্যা নয়, স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেন ফারদিন: র‍্যাব

খুলনার বটিয়াঘাটায় জাতীয় ৫১তম শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনার বটিয়াঘাটায় জাতীয় ৫১তম শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কমেছে মোটা চালের দাম, সবজি-ডিমেও স্বস্তি

কমেছে মোটা চালের দাম, সবজি-ডিমেও স্বস্তি

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

রোজা কবে শুরু জানা যাবে সোমবার

রোজা কবে শুরু জানা যাবে সোমবার

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

মা’কে হেনেস্থা- প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম

মা’কে হেনেস্থা- প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম

ইবির বই মেলায় ক্যাপের ভিন্নধর্মী নাট্য ‘আশার আলো’ মঞ্চায়ন

ইবির বই মেলায় ক্যাপের ভিন্নধর্মী নাট্য ‘আশার আলো’ মঞ্চায়ন

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত