সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ
নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি

রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সোমবার (৩১ জুলাই) এই সমাবেশ হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের ঘোষণা দেয় দলটি।

ওইদিন অবস্থান কর্মসূচি শেষে রাতে মির্জা ফখরুল বলেন, রাজধানীতে আমাদের নেতাকর্মীদের ওপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে ৩১ জুলাই সারাদেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি।

ঢাকার মধ্যে এই জনসমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল। কিন্তু স্থান পরিবর্তন করে এখন এই সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করা হবে বলে জানিয়েছে বিএনপি।

জনসমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

এদিকে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি নেওয়ার বিষয়ে বিএনপি জানিয়েছে, তারা এখন থেকে সমাবেশের জন্য পুলিশের অনুমতি নেবে না, তবে তারা যে সমাবেশ করবে তা পুলিশকে অবহিত করবে।

এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক সমাবেশের জন্য পুলিশের অনুমতি সংবিধান পরিপন্থী। রাজনৈতিক দলের কাজ হচ্ছে পুলিশকে শুধু অবহিত করা, আর পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শেখ রাসেল আন্ত ওয়ার্ড পর্যায়ের ফুটবল টুর্ণ্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে

খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শেখ রাসেল আন্ত ওয়ার্ড পর্যায়ের ফুটবল টুর্ণ্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রান্তিক কৃষকের ধান কাটলো সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ

প্রান্তিক কৃষকের ধান কাটলো সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ

বিশ্বমন্দার প্রভাব শেয়ারবাজারে

বিশ্বমন্দার প্রভাব শেয়ারবাজারে

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা

মির্জা ফখরুল’কে ফেসবুকে কটুক্তি করায় ঠাকুরগাঁওয়ে ৫শত কোটি টাকার মানহানির মামলা

মির্জা ফখরুল’কে ফেসবুকে কটুক্তি করায় ঠাকুরগাঁওয়ে ৫শত কোটি টাকার মানহানির মামলা

সুন্দরগঞ্জে স্কুলকক্ষে যুবকের লাশ

সুন্দরগঞ্জে স্কুলকক্ষে যুবকের লাশ

খুলনা -১ আসন থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. প্রশান্ত রায়’র পক্ষে এতিমখানায় ঈদ সামগ্রী বিতরণ

খুলনা -১ আসন থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. প্রশান্ত রায়’র পক্ষে এতিমখানায় ঈদ সামগ্রী বিতরণ

ফেল করলেও পোষ্য কোটায় ভর্তির দাবিতে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি অব্যাহত

ফেল করলেও পোষ্য কোটায় ভর্তির দাবিতে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি অব্যাহত