বটিয়াঘাটা প্রতিনিধি-ঃ বটিয়াঘাটা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে “বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২” পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা গত পরশু রবিবার সকাল ১০ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, মেডিকেল অফিসার ডাঃ অণ্যন্যা সরকার,মেডিকেল ডাঃ মোঃ আবু হোসেন, পরিদর্শক মোঃ মোস্তফা আকুঞ্জী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।



















