সোমবার , ১০ জুলাই ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বটিয়াটায় কৃষি জমিতে প্লটিং করার প্রতিবাদে স্থানীয়দের মানব বন্ধন ও ইউএনও’র কাছে স্মারকলীপি পেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১০, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
বটিয়াটায় কৃষি জমিতে প্লটিং করার প্রতিবাদে স্থানীয়দের মানব বন্ধন ও ইউএনও’র কাছে স্মারকলীপি পেশ

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের হাটবাটি গ্রামের উত্তর-পূর্ব অংশে বিস্তির্ণ তিন ফসলি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট করে গেটের সেচের পানি উঠার পথ বন্ধ এবং বরুই তলা খাল বন্ধ করে প্রায় ৮শ একর ফসলি জমির ফসল উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১২ টায় স্হানীয় এলাকাবাসী উপজেলা সদরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ।

কর্মসূচিতে বক্তৃারা জানান,এলাকার সাধারণ কৃষক স্হানীয় খাল ও স্লুইচ গেটের পানির উপর হাজার হাজার দরিদ্র কৃষক নির্ভরশীল। বেশ কিছুদিন ধরে আমিন প্রপার্টিস্, রয়েল প্রপার্টিস্ এর সাইনবোর্ড ব্যবহারক করে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারের ১৯৫০ সালের প্রজাসত্ত্ব আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ৩ ফসলি জমিতে বালু ভরাট করে প্লটিং ব্যবসা চালিয়ে যাচ্ছে।এতে করে বর্তমান আমন মৌসুমের কৃষি কাজে সেচ কার্য্যের অসুবিধার জন্য ধানের বীজতলা তৈরি করে ধানের চারা সৃষ্টি করতে পারছে না।স্হানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবাদ করলে তারা কোন প্রকার কর্নপাত করছে না। বর্তমানে আমন মৌসুমে বীজ তলা তৈরী করতে না পেরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। প্রতিকার চেয়ে এলাকার কৃষককূল গতকাল সোমবার বেলা ১১টায় স্থানীয় উত্তর হাটবাটি মঠ সংলগ্ন এলকায় আবাল—বৃদ্ধ—বনিতা এক মানববন্ধন কর্মসূচি পালন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পথসভা শেষ করে নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত এক স্মারকলিপি দাখিল করেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আলীগনেতা অনুপম মন্ডল, তাপস গাইন, নব কুমার রায়, পলশ সরকার, অলোক মল্লিক, অভিজিত বাছাড়, গৌর গাইন, পঞ্চানন পাছাড় ওরফে ধলা, দীলিপ গাইন, মিলন মল্লিক, উত্তম রায় সহ শত শত কৃষক- কৃষানী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, এলাকাবাসি’র লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
একই সাথে পরিবারের সবার প্রাণে বাঁচা হলো না

একই সাথে পরিবারের সবার প্রাণে বাঁচা হলো না

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১৫ পদে চাকরি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১৫ পদে চাকরি

বটিয়াঘাটায় আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ।

বটিয়াঘাটায় আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ।

ছাত্রলীগ নেতার ভাই গুলিবিদ্ধ, ভোটের আগের রাতে উত্তপ্ত খোকসা

ছাত্রলীগ নেতার ভাই গুলিবিদ্ধ, ভোটের আগের রাতে উত্তপ্ত খোকসা

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা মোঃ তারাই খানের ইন্তেকালে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা মোঃ তারাই খানের ইন্তেকালে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

খুলনার মেডিকেল এসোসিয়েশন সদস্য ডাঃ নিশাতের উপর সন্ত্রাসী হামলা

খুলনার মেডিকেল এসোসিয়েশন সদস্য ডাঃ নিশাতের উপর সন্ত্রাসী হামলা

পটুয়াখালী জেলা প্রেসক্লাব গঠন; সভাপতি আনোয়ার ও সম্পাদক আরিফ

পটুয়াখালী জেলা প্রেসক্লাব গঠন; সভাপতি আনোয়ার ও সম্পাদক আরিফ

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

ইবিতে ছাত্রী নির্যাতন: নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাসে আসবেন না ভুক্তভোগী, সাক্ষাতকার অনলাইনে

ইবিতে ছাত্রী নির্যাতন: নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাসে আসবেন না ভুক্তভোগী, সাক্ষাতকার অনলাইনে