সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৭, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ
‘বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহযোগিতা দেবে বলে জানিয়েছেন দেশটির উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার। একই সঙ্গে সমুদ্র নিরাপত্তায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা দেবে বলে জানান তিনি।

রোববার (৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্রসচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আফরিন আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএইড সিভিল সমাজের সঙ্গে কাজ করে চলেছে।

‘সমুদ্র খাতে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে আমরা একযোগে কাজ করতে চাই।’ যোগ করেন তিনি।

মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমি বাংলাদেশে প্রথমবারের মতো এসেছি। সে কারণে আমি আনন্দিত।

এর আগে শনিবার (৫ নভেম্বর) রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন আফরিন আক্তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইবি ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাসবিরোধী মিছিল 

ইবি ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাসবিরোধী মিছিল 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ট্রাকের ধাক্কায় ইবি শিক্ষার্থী আহত, প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবরোধ

ট্রাকের ধাক্কায় ইবি শিক্ষার্থী আহত, প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবরোধ

ডিসিসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিসিসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিবি নিউজ ৭১ এ ইন্টার্নশিপ শেষে চাকরির সুযোগ

ডিবি নিউজ ৭১ এ ইন্টার্নশিপ শেষে চাকরির সুযোগ

পাকিস্তানে যাবে না ভারত, এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি

পাকিস্তানে যাবে না ভারত, এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি

খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শেখ রাসেল আন্ত ওয়ার্ড পর্যায়ের ফুটবল টুর্ণ্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে

খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শেখ রাসেল আন্ত ওয়ার্ড পর্যায়ের ফুটবল টুর্ণ্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে

দাবি আদায়ে ইবি উপাচার্যের কক্ষে বসে কর্মকর্তাদের আন্দোলন

দাবি আদায়ে ইবি উপাচার্যের কক্ষে বসে কর্মকর্তাদের আন্দোলন

ডিম-মুরগির দাম আবার বাড়তি

ডিম-মুরগির দাম আবার বাড়তি