রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মা’কে হেনেস্থা- প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৬, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
মা’কে হেনেস্থা- প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম

এস এম বেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ধরে মাকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রোববার ১৬ অক্টোবর মামলা করা হয়।১৪ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ এই হামলার ঘটনা ঘটে। পারিবারিক ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা হারুন অর রশিদ জোমাদ্দার ও একই বাড়ির বাসিন্দা হাতেম আলী জোমাদ্দারের ছেলে বাবুল হোসেন জোমাদ্দার গংদের মধ্যে দীর্ঘদিন জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।

গত শুক্রবার দুপুরে যৌথ জমি থেকে বাবুল জোমাদ্দার,জাহিদ ও আরিফ হোসেন নারিকেল এবং সুপারি পেড়ে বিক্রি করায় হারুন অর রশিদের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) তাদেরকে জিজ্ঞেস করতে গেলে অভিযুক্তরা আনোয়ারাকে অকথ্য ভাষায় গালাগাল এবং একপর্যায়ে শ্লীলতাহানি করে গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে মাকে শ্লীলতাহানি করায় ছেলে মিলন (২২) আরিফ ও জাহিদকে জিজ্ঞেস করতে গেলে প্রতিপক্ষরা মিলনকে খুনের উদ্দেশ্যে এলোপাতাড়ি চাকু দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন মিলনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনের অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

এ ঘটনায় মিলনের বাবা হারুন অর রশিদ জোমাদ্দার রোববার সকালে বাবুল হোসেন জোমাদ্দারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা করেন। দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, এ ঘটনায় ইতোমধ্যে আমরা প্রধান আসামি বাবুল হোসেনকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব

রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব

ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে

ভিক্ষুকদের ছদকা জারিয়ার টাকা এখন কৌশলে চলে যাচ্ছে বিত্তবানদের পকেটে

ভিক্ষুকদের ছদকা জারিয়ার টাকা এখন কৌশলে চলে যাচ্ছে বিত্তবানদের পকেটে

লক্ষ্মীপুরে মডেল কলেজের অধ্যক্ষের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মডেল কলেজের অধ্যক্ষের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

খুলনা -১ আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ড. প্রশান্ত কুমার রায়’র পক্ষে গণসংযোগ

খুলনা -১ আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ড. প্রশান্ত কুমার রায়’র পক্ষে গণসংযোগ

হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

ষষ্ঠ-সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ না পড়ানোর নির্দেশ

ষষ্ঠ-সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ না পড়ানোর নির্দেশ

লক্ষ্মীপুরে রমজানের আগেই নিম্ম-মধ্য বিত্ত মানুষের দুঃচিন্তার ভাজ দেখা যাচ্ছে

লক্ষ্মীপুরে রমজানের আগেই নিম্ম-মধ্য বিত্ত মানুষের দুঃচিন্তার ভাজ দেখা যাচ্ছে