মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রমজানে ডাবল শিফটের শিক্ষাপ্রতিষ্ঠান চলবে যেভাবে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১২, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
রমজানে ডাবল শিফটের শিক্ষাপ্রতিষ্ঠান চলবে যেভাবে

রমজান মাসে ডাবল শিফট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচির বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১২ মার্চ) এক অফিস আদেশে বলা হয়, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

ওই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ/সমন্বয় করতে পারবেন মর্মে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ মার্চ পর্যন্ত খোলা থাকবে।

আর প্রাথমিক বিদ্যালয়গুলো রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে। তবে স্কুলগুলো নতুন সূচিতে পাঠদান করাবে। যেসব স্কুলে ডাবল শিফট রয়েছে সে স্কুলগুলোকে নিজেদের সুবিধামতো উপায়ে পাঠদান করতে বলা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত রমজানের মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ/ সমন্বয় করতে পারবেন মর্মে নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক স্কুল এবং ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
‘মা’ ডেকে অটোরিকশায় তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

‘মা’ ডেকে অটোরিকশায় তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

জামাল হাটেই হবে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স – ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

জামাল হাটেই হবে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স – ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

পলিটেকনিক ছাত্র জোটের কমিটি বিলুপ্ত ঘোষণাঃমেহেদী হাসান লিমন

পলিটেকনিক ছাত্র জোটের কমিটি বিলুপ্ত ঘোষণাঃমেহেদী হাসান লিমন

চাঁপাইনবাবগঞ্জ ২ আসন উপ নির্বাচনে নৌকার প্রার্থী মুঃ জিয়াউর রহমানের আড্ডা বাজারে গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ ২ আসন উপ নির্বাচনে নৌকার প্রার্থী মুঃ জিয়াউর রহমানের আড্ডা বাজারে গণসংযোগ

ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

সিলেটে টিকিট কালোবাজারি করার অভিযোগ

সিলেটে টিকিট কালোবাজারি করার অভিযোগ

খুলনা’র বটিয়াঘাটা এলজিইডির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

খুলনা’র বটিয়াঘাটা এলজিইডির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

গুজব নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন উপদেষ্টা আসিফ

গুজব নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন উপদেষ্টা আসিফ

নজিরবিহীন সংবাদ সম্মেলনে ইমরানের দিকে আঙুল তুললেন আইএসআইপ্রধান

নজিরবিহীন সংবাদ সম্মেলনে ইমরানের দিকে আঙুল তুললেন আইএসআইপ্রধান

অবশেষে টুইটার কেনা নিশ্চিত করলেন ইলন মাস্ক

অবশেষে টুইটার কেনা নিশ্চিত করলেন ইলন মাস্ক