শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

লক্ষ্মীপুরে আইনজীবী দিদার হত্যার আসামির ফাঁসি চেয়ে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৮, ২০২২ ৫:৪২ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে আইনজীবী দিদার হত্যার আসামির ফাঁসি চেয়ে মানববন্ধন

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শিক্ষানবিশ আইনজীবি মো: দিদারুল আলম হত্যার অন্যতম আসামি হিরন ভূঁইয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে স্থানীয় জনগণের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই মানবন্ধনের আয়োজন করা হয়। এর আগে গত শুক্রবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে হত্যা মামলার দ্বিতীয় ও অন্যতম আসামী হিরন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হিরন একই এলাকার ভূঁইয়া বাড়ির রফিক উল্যা ভূঁইয়ার ছেলে। নিহতের স্বজনরা জানায়, ২০১২ইং সালের ৩১ অক্টোবর সকালে সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজার এলাকায় শিক্ষানবিশ আইনজীবি দিদারুল আলমকে হত্যা করে সন্ত্রাসীরা।

ওইদিন দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় গ্রেফতার হিরণ ভূঁইয়ার ফাঁসির দাবি করেন স্বজনরা। এই সময় বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী রেহানা আক্তার, ছেলে আসিফুল হক অন্তর, মেয়ে সাদিকুর নাহার, নিহতের বোন রাব্বি ও ভগ্নিপতি সোহাগ।

মানববন্ধনে পরিবারের স্বজনদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন। এসময় শিক্ষানবিশ আইনজীবি এড. দিদারুল আলম হত্যার এক যুগ পর গ্রেফতার প্রধান আসামী হিরণ ভূঁইয়ার ফাঁসির দাবি করেন আয়োজকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবিতে অভয়ারণ্যের পরিবেশের যত্ন ও পোস্টার মেকিং প্রতিযোগিতা

ইবিতে অভয়ারণ্যের পরিবেশের যত্ন ও পোস্টার মেকিং প্রতিযোগিতা

অর্ধনগ্ন-ধূমপান অবস্থায় জুম মিটিং, কলম্বিয়ার নারী বিচারক বরখাস্ত

অর্ধনগ্ন-ধূমপান অবস্থায় জুম মিটিং, কলম্বিয়ার নারী বিচারক বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে নির্মিত হচ্ছে নতুন দূর্গা পূজার গান

ঠাকুরগাঁওয়ে নির্মিত হচ্ছে নতুন দূর্গা পূজার গান

‘মা’ ডেকে অটোরিকশায় তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

‘মা’ ডেকে অটোরিকশায় তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

পুরুষরা যে কথা সঙ্গীর কাছ থেকে লুকিয়ে রাখেন

পুরুষরা যে কথা সঙ্গীর কাছ থেকে লুকিয়ে রাখেন

খুলনার মেডিকেল এসোসিয়েশন সদস্য ডাঃ নিশাতের উপর সন্ত্রাসী হামলা

খুলনার মেডিকেল এসোসিয়েশন সদস্য ডাঃ নিশাতের উপর সন্ত্রাসী হামলা

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

অবশেষে টুইটার কেনা নিশ্চিত করলেন ইলন মাস্ক

অবশেষে টুইটার কেনা নিশ্চিত করলেন ইলন মাস্ক

প্রথমার্ধে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

প্রথমার্ধে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

টিয়াঘাটায় গুরুচাঁদ ট্রাষ্টের আয়োজনে সূক্ষ্ম হরিচাঁদ দর্শন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

টিয়াঘাটায় গুরুচাঁদ ট্রাষ্টের আয়োজনে সূক্ষ্ম হরিচাঁদ দর্শন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত