শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রথমার্ধে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৫, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ
প্রথমার্ধে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে বেশ সুবিধাজনক স্থানে রয়েছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ২-০ গোলের জয়ে শুরুটা দারুণ করেছিল ডাচরা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও সেটির ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। প্রথম ম্যাচে কাতারকে হারানো ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে রয়েছে লুইস ভ্যান হালের দল। একমাত্র গোলটি আসে গাকপোর পা থেকে।

ম্যাচের শুরুতেই আক্রমণ করে গোল তুলে নেয় নেদারল্যান্ডস। গাকপোর ডি বক্সের বাইরে থেকে নেওয়া বা পায়ের শট খুঁজে পায় গোলের ঠিকানা। মাত্র ৬ মিনিটে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এবারের টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দলের বিপক্ষে যেখানে মাত্র দুই বার হারের মুখ দেখেছে ডাচরা।

গ্রুপ পর্বে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকা ডাচরা মাঝমাঠের দখল নিয়ে পরিকল্পিতভাবে ইকুয়েডরের রক্ষণভাবে আঘাত হানার চেষ্টা করে। কিন্তু বারবারই ইকুয়েডরের রক্ষণভাবে বল বাধা পেয়ে ফিরে আসে। ম্যাচের ৩২ মিনিটে আগের ম্যাচের জোড়া গোল করা ভ্যালেন্সিয়ার শট দুর্দান্তভাবে রুখে দেন ডাচ গোলরক্ষক নোপার্ট। প্রথমার্ধ শেষের ১ মিনিটে আগে ইকুয়েডরের এস্তোপিনান গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হলে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালন

তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালন

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির টার্গেট ছিল তাদের

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির টার্গেট ছিল তাদের

গণ সংযোগে ব্যস্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ যুবরাজ

গণ সংযোগে ব্যস্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ যুবরাজ

বটিয়াঘাটায় পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন পালিত ।

বটিয়াঘাটায় পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন পালিত ।

বটিয়াঘাটায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গৃহবধসহ ৩ জন রক্তাক্ত জখম

বটিয়াঘাটায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গৃহবধসহ ৩ জন রক্তাক্ত জখম

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

শবে-বরাত উপলক্ষ্যে ইবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শবে-বরাত উপলক্ষ্যে ইবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের দালাল নির্মূলে মহাপরিকল্পনা

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের দালাল নির্মূলে মহাপরিকল্পনা

লক্ষ্মীপুর জেলাতে নৌকার জয় হবে সৈকত

লক্ষ্মীপুর জেলাতে নৌকার জয় হবে সৈকত