সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

১০৮ কেন্দ্রের ফল আরাফাত ২৫০৬৬, হিরো আলম ৩৯৪৪ ভোট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১৭, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
১০৮ কেন্দ্রের ফল আরাফাত ২৫০৬৬, হিরো আলম ৩৯৪৪ ভোট

ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে ১০৮টি কেন্দ্রের ভোটের প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকেলে ১০৮ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ২৫ হাজার ৬৬ ভোট পেয়ে সবার উপরে আছেন। একতারা প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ৩ হাজার ৯৪৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান এক হাজার ২২৯ ভোট পেয়ে আছেন তৃতীয় অবস্থানে।

এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ৭৮৯ ভোট। ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ৫৬ ভোট। ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ পেয়েছেন ৪৪ ভোট। ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ৩৮ ভোট।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মাওলানা মাদানী উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সুজাত আলী অপসারণের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

মাওলানা মাদানী উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সুজাত আলী অপসারণের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

এইচএসসি: ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা

এইচএসসি: ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা

দাকোপের কৈলাশগঞ্জে মটরসাইকেল এর প্রার্থী শেখ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাকোপের কৈলাশগঞ্জে মটরসাইকেল এর প্রার্থী শেখ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নওগাঁর নিয়ামতপুরে ‘ককটেল’ বিস্ফোরণে আহত-৪জন

নওগাঁর নিয়ামতপুরে ‘ককটেল’ বিস্ফোরণে আহত-৪জন

চৈত্র সংক্রান্তিতে গ্রামবাংলা মেতে উঠেছে চড়ক পুজো

চৈত্র সংক্রান্তিতে গ্রামবাংলা মেতে উঠেছে চড়ক পুজো

ইবিতে মেডিটেশন ও মানসিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক কর্মশালা

ইবিতে মেডিটেশন ও মানসিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক কর্মশালা

বটিয়াঘাটায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

বটিয়াঘাটায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরায় অর্ধশত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় অর্ধশত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ধারাবাহিক মানব সেবায় – “ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন”

ধারাবাহিক মানব সেবায় – “ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন”