শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কবীর সুমনের অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৪, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
কবীর সুমনের অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

পুলিশের আপত্তিতে জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান নিয়ে জটিলতার তৈরি হয়। এরপর নতুন জায়গা খুঁজছিলেন আয়োজকরা। এরই মধ্যে নতুন ভেন্যু হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঠিক করেছে আয়োজক প্রতিষ্ঠান।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে আয়োজক প্রতিষ্ঠান সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানিয়েছেন, নতুন ভেন্যু হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনুষ্ঠানটি আয়োজন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দিয়েছে। এখন আর কোনো বাধা নেই।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘আয়োজকরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চেয়েছেন। তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে।’

শনিবার থেকে তিনদিনের আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছান ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমন। ঢাকায় ১৩ বছর পর সুমনের গানের আয়োজন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চলছে তুমুল আলোচনা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সূচি অনুযায়ী, শনিবার (১৫ অক্টোবর) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আধুনিক বাংলা গান গাওয়ার কথা ছিল সুমনের। ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল পরিবেশনার পর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করার কথা ছিল।

তিনদিনের এ অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়েছে আগেই। বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান পিপহোল জানিয়েছিল, তাদের সব প্রস্তুতি চূড়ান্ত। বিদেশি শিল্পীকে নিয়ে এ আয়োজনের সব অনুমতিই নেওয়া আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশে সুষ্ঠু গনতন্ত্র ফিরিয়ে আনতে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার

বাংলাদেশে সুষ্ঠু গনতন্ত্র ফিরিয়ে আনতে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার

লিডার্স এর কর্মীর উপর মুন্সিগঞ্জ বাজারে অতর্কিত হামলা, মারধর ও ল্যাপটপ ছিনতাই

লিডার্স এর কর্মীর উপর মুন্সিগঞ্জ বাজারে অতর্কিত হামলা, মারধর ও ল্যাপটপ ছিনতাই

নড়াইলের বড়দিয়া নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার।

নড়াইলের বড়দিয়া নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার।

রংপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত ২০

রংপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত ২০

খুলনার দাকোপের হরিনটানায় সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা পূজা অর্চনা অনুষ্ঠিত

খুলনার দাকোপের হরিনটানায় সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা পূজা অর্চনা অনুষ্ঠিত

Test Post for WordPress

Test Post for WordPress

‘এই বাস্তবতা থেকে আমি মুক্তি চাই’- লিখে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

‘এই বাস্তবতা থেকে আমি মুক্তি চাই’- লিখে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

কবিতা: আত্মকথা, লেখক: রাকিব খান 

কবিতা: আত্মকথা, লেখক: রাকিব খান 

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

এবার ব্যবসায় নাম লেখালেন পরীমনি!

এবার ব্যবসায় নাম লেখালেন পরীমনি!