বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সাবেক স্বামীর সঙ্গে ‘আপস’ করলেন কণ্ঠশিল্পী মিলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৭, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
সাবেক স্বামীর সঙ্গে ‘আপস’ করলেন কণ্ঠশিল্পী মিলা

সাবেক স্বামী এস.এম. পারভেজ সানজারীর কাছে দেনমোহর ও খোরপোষ চেয়ে করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন কণ্ঠশিল্পী তাসবিহা বিনতে শহিদ মিলা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার পারিবারিক আদালতে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন মিলা। এরপর ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আবেদনটি মঞ্জুর করেন।

প্রত্যাহারের আবেদনে বলা হয়, মামলায় বাদিনী ও বিবাদীর আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যস্থতায় আপস-মীমাংসা হয়েছে। বর্তমানে বিবাদীর বিরুদ্ধে এ মামলায় বাদিনী আর কোনো প্রতিকার চান না বিধায় মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা আবশ্যক। অন্যথায় বাদীর অপূরণীয় ক্ষতি হবে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ মে পারভেজ সানজারির সঙ্গে বিয়ে হয় মিলার। বিয়েতে কাবিন ধরা হয় ২৫ লাখ টাকা। এছাড়া বিয়ের সময় মিলার বাবা-মা পারভেজ সানজারিকে স্বর্ণের অলংকারসহ ৩০ লাখ টাকার আসবাবপত্র দেন।

বিয়ের পর পারভেজ প্রায়ই যৌতুক দাবি করে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। এছাড়া মিলাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলে দাবি করা হয় মামলায়।

উত্তরা পশ্চিম থানায় করা মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ১৬ জুন মিলার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন পারভেজ। পরে যৌতুক হিসেবে আরও ১০ লাখ টাকা দাবি করে চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করার মিলার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়িয়ে দেন পারভেজ।

সবশেষ ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন পারভেজ। এরপর মিলা দেনমোহর ও খোরপোষের টাকা চাইলে পারভেজ তা দিতে অস্বীকার করেন। ২০১৯ সালের ৫ আগস্ট দেনমোহর ও খোরপোষ বাবদ ৬৭ লাখ টাকা আদায়ের জন্য ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন মিলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমির) যোগদান

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমির) যোগদান

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু সিবন্ধন দিবস ২০২৩ উদযাপিত হয়েছে

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু সিবন্ধন দিবস ২০২৩ উদযাপিত হয়েছে

ইবিতে শিক্ষিকা-কর্মচারীর পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি

ইবিতে শিক্ষিকা-কর্মচারীর পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি

৫০ টাকা কেজি দরে গরুর মাংস পেলেন দেড় শতাধিক মানুষ

৫০ টাকা কেজি দরে গরুর মাংস পেলেন দেড় শতাধিক মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

ঈদের আগে সুখবর পেলেন প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক

ঈদের আগে সুখবর পেলেন প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক

জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান সভাপতির

জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান সভাপতির