শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নিয়োগপ্রাপ্ত না হয়েও উনারা বিআরটিএ কর্মকর্তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৮, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
নিয়োগপ্রাপ্ত না হয়েও উনারা বিআরটিএ কর্মকর্তা

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)- এর ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে বিআরটিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত না হয়েও রিতিমত কর্মকর্তা বনে গেছেন দুই প্রভাবশালী ব্যক্তি।

এই স্বঘোষিত কর্মকর্তারা হচ্ছে স্পিড গভর্নর সিল মেকানিক এম. কামাল উদ্দিন ও সহকারী সিল মেকানিক বিজন চন্দ্র সরকার।

উল্লেখিত এই দুই ব্যক্তির নামে অভিযোগ উঠেছে যে সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী না হয়েওতারা বিআরটিএ কার্যালয়ে নিয়মিত অফিস করছেন। এই দুই স্বঘোষিত কর্মকর্তা এমন ব্যস্ততা দেখান যে কারো মনে হবে যেন সত্যি এরা বিআরটিএ’র নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। আর নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মতোই তাদের টেবিলে ফাইলের স্তূপ বানিয়ে রেখে টেবিলে ও চেয়ার বসে তারা নিয়মিত সেবা গ্রাহীতাদের কাছ থেকে লোক চক্ষুর সামনেই খুলাখুলিভাবে ঘুষ লেনদেন করছেন।

নাম প্রকাশে অনেচ্ছুক বিআরটিএ অফিস কর্মরত আছেন এমন একজন বলেই ফেললেন বিআরটিএ’র অফিসে অনেক কিছুই চলে প্রভাবশালী এই ২ব্যক্তির আঙ্গুলের ইশারায়। ফলে যখন যে কর্মকর্তা এই অফিসে যোগ দেন তখন তাদের প্রত্যক্ষ মদদেই চলেন এই ২ ব্যক্তি।

dbnews71

ঘটনার সত্যতা স্বীকার করে স্বঘোষিত কর্মকর্তা এম. কামাল উদ্দিন আমাদেরকে বলেন-আমি প্রায় ১৫ বছর ধরে এই অফিসে স্পিড গভর্নর মেকানিক হিসেবে কাজ করছি। অফিস কর্তারাই আমাকে নিয়োগ দিয়েছেন। আমার মতো বিজন চন্দ্র সরকারও সহকারী স্পিড গভর্নর মেকানিক হিসেবে কাজ করছেন। তবে নিয়োগ সংক্রান্ত কোন কাগজ দেখতে চাইলে তিনি আমাদের কাছে অপারগতা প্রকাশ করেন।

অপর আরেকজন স্বঘোষিত কর্মকর্তা বিজন চন্দ্র সরকার আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

বিআরটিএ’তে আশা সেবা গ্রহীতারা অভিযোগ করে বলেন- বিআরটিএ’র মতো একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে কর্মচারী না হয়েও এরা কীভাবে ১৫ বছর ধরে নিয়মিত অফিস করছেন এটা কিভাবে সম্ভব। এছাড়াও সরকারের সেবামূলক প্রতিষ্ঠানটি অনলাইনে আবেদন করে হয়রানিমুক্ত সেবা প্রদানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই বলেও জানান সেবা আসা ভুক্তভোগীরা।

এদিকে ওই দুই স্বঘোষিত ব্যক্তির নিয়োগপ্রপ্তির বিষয়ে জানতে চাইলে বিআরটিএ ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেনর সাথে যোগাযোগ করেও তার দেখা মেলেনি।

অপর দিকে মোটরযান পরিদর্শক আব্দুল খবিরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-আমি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে যোগ দেওয়ার আগে থেকেই তারা এখানে কাজ করছে। তবে আমি শুনেছি বিজন চন্দ্র কামাল উদ্দিনের লোক।

বিআরটিএ ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন বলেন-তারা অনেক আগে থেকেই এই অফিসে কাজ করছেন। তাদের সরকারি কোনো নিয়োগপ্রাপ্ত না থাকলেও তাদেরকে কাজ করবার অনুমতি দেওয়া হয়েছে বলে আমি জানি। তা হলে তারা নিয়োগপ্রাপ্ত না হয়েও কিভাবে অফিস করে জানতে চাইলে তিনি নিরবতা পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

বিরোধী দলের দশ দফা বাস্তবায়ন ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

বিরোধী দলের দশ দফা বাস্তবায়ন ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

খুলনা’র বটিয়াঘাটায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুলনা’র বটিয়াঘাটায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২৪ এপ্রিল থেকে হতে পারে ভারী বৃষ্টিপাত

২৪ এপ্রিল থেকে হতে পারে ভারী বৃষ্টিপাত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ওমর হুছাইন(ভুলু) বিরামহীন প্রচারণা

লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ওমর হুছাইন(ভুলু) বিরামহীন প্রচারণা

চট্টগ্রাম বন্দরে অক্টোবরেও নিম্নমুখী আমদানি-রপ্তানি

চট্টগ্রাম বন্দরে অক্টোবরেও নিম্নমুখী আমদানি-রপ্তানি

ইবিতে র‍্যাগিং ও মেডিকেল ভাংচুর: ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত, প্রধান ফটকে তালা

ইবিতে র‍্যাগিং ও মেডিকেল ভাংচুর: ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত, প্রধান ফটকে তালা

১০৮ কেন্দ্রের ফল আরাফাত ২৫০৬৬, হিরো আলম ৩৯৪৪ ভোট

১০৮ কেন্দ্রের ফল আরাফাত ২৫০৬৬, হিরো আলম ৩৯৪৪ ভোট

খুলনা’র বটিয়াঘাটায় বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতার স্মরণে বস্ত্র বিতরণ

খুলনা’র বটিয়াঘাটায় বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতার স্মরণে বস্ত্র বিতরণ