সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বোনের প্রেমিকের ছুরিকাঘাতে বড় বোনের প্রেমিক খুন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৩১, ২০২২ ২:১৯ পূর্বাহ্ণ
বোনের প্রেমিকের ছুরিকাঘাতে বড় বোনের প্রেমিক খুন

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ- ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছোট বোনের প্রেমিকের ছুরিকাঘাতে মামুন হাসান (২১)-নামের বড় বোনের প্রেমিক খুন হয়েছেন। এই ঘটনার মাষ্টার মাইন্ড বড় বোনের প্রেমিক শাকিল মিয়া (২২)-নামের এক যুবককে আটক করেছে ফুলবাড়িয়া  থানা পুলিশ।

এই ঘটনাটি ২৯ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামে ঘটে।

নিহত মামুন হাসান ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। আর আটককৃত কথিত বড় বোনের প্রেমিক শাকিল একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া গণমাধ্যমকর্মীর কাছে মূল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন-ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো মামুন ও শাকিলের। প্রেমের সম্পর্কের জের ধরে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এই ঝগড়ার সূত্রধরে গতকাল শনিবার রাতে হুরবাড়ি গ্রামে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দু’জনই উত্তেজিত হলে মামুনকে ছুরিকাঘাত করেন শাকিল। পরে স্থানীয়রা মামুনের চিৎকার শুনে ছুটে আসে। এর কিছুক্ষণ পরে মামুন ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরো বলেন-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ৩০ অক্টোবর রোববার সকালে ময়নাতদন্তের জন্য নিহত মামুনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানালেন ফুলবাড়িয়া থানার এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বটিয়াঘাটায় আর্য বেদ-এর আলোকে ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় আর্য বেদ-এর আলোকে ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন”ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন”ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

বটিয়াঘাটায় আসিক বিন আজাদ খুলনা বিভাগের ইউআরসির শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত

বটিয়াঘাটায় আসিক বিন আজাদ খুলনা বিভাগের ইউআরসির শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত

খুলনার বটিয়াঘাটা উপজেলার চেতনানাশক ঔষধ খাইয়ে চুরির চেস্টা

খুলনার বটিয়াঘাটা উপজেলার চেতনানাশক ঔষধ খাইয়ে চুরির চেস্টা

কুশ শিশু নিকেতনের আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুশ শিশু নিকেতনের আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন থেকে

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন থেকে

বটিয়াঘাটা কন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

বটিয়াঘাটা কন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা