রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বইফেরী বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন ১০ লেখক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৬, ২০২২ ৩:২৫ পূর্বাহ্ণ
বইফেরী বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন ১০ লেখক

অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান বইফেরী ডটকমের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বইফেরী জন্মােৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ উৎসবের আয়ােজন করা হয়।

আয়ােজনে মননশীল, সৃজনশীল এবং ধর্মীয় বিভাগে নির্বাচন করা হয়েছে বেস্টসেলার বই, লেখক ও প্রকাশনী। পাশাপাশি সেরা ৩ ক্রেতা, বইবৃক্ষ, বইপােকা ও বাংলাদেশ বুক রিডার্স অ্যাসােসিয়েশনকে সম্মাননা দেওয়া হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাশেদুল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও লেখক মনদীপ ঘরাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান মুহম্মদ মুহতারিম এবং গােয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস।

শুভেচ্ছা বক্তব্য দেন বইফেরীর টিম লিডার হাসানুল হক, বিশেষ নিবন্ধ পাঠ করেন কো-ফাউন্ডার ও ডিরেক্টর গাজী মােতাহের হােসেন।

মননশীল ও সৃজনশীল বিভাগে পুরস্কার পেয়েছেন মাে. টিপু সুলতান, সাইফুল ইসলাম, ইকবাল বাহার, হুমায়ূন আহমেদ ও সাদাত হােসাইন। ধর্মীয় বিভাগে আরিফ আজাদ, শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, ড. খােন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ও ডা. শামসুল আরেফীন শক্তি।

মননশীল ও সৃজনশীল বিভাগে বইয়ের মধ্যে আছে ‘বােনাস’, ‘নিজের বলার মতাে একটা গল্প’, ‘ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি’, ‘কারাগারের রােজনামচা’ ও ‘হ্যালাে পুলিশ স্টেশন’। ধর্মীয় বিভাগে ‘এবার ভিন্ন কিছু হােক’, ‘বেলা ফুরাবার আগে’, ‘আহ্বান: আধুনিক মননে আলাের পরশ’, ‘সকাল-সন্ধ্যার দু’আ ও যিকর’, ‘ম্যাসেজ’।

মননশীল ও সৃজনশীল বিভাগে প্রকাশনীর মধ্যে আছে হিমেল পাবলিকেশন, ইংলিশ থেরাপি, মেরিট ফেয়ার প্রকাশন, অধ্যয়ন ও আদর্শ। ধর্মীয় বিভাগে সমকালীন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, মিফতাহ প্রকাশনী ও মাকতাবাতুল হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সৌরভ-মরিয়মের নেতৃত্বে ইবির লণ্ঠন

সৌরভ-মরিয়মের নেতৃত্বে ইবির লণ্ঠন

লক্ষ্মীপুরে সুপারিতে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে

লক্ষ্মীপুরে সুপারিতে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী

লক্ষ্মীপুরে রমজানের আগেই নিম্ম-মধ্য বিত্ত মানুষের দুঃচিন্তার ভাজ দেখা যাচ্ছে

লক্ষ্মীপুরে রমজানের আগেই নিম্ম-মধ্য বিত্ত মানুষের দুঃচিন্তার ভাজ দেখা যাচ্ছে

শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত

শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত

ইবির অর্থনীতি ক্লাবের নির্বাচনে বিজয়ী যারা

ইবির অর্থনীতি ক্লাবের নির্বাচনে বিজয়ী যারা

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো বাংলাদেশের লিডার্স

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো বাংলাদেশের লিডার্স

আজ থেকে ১২ কর্মদিবস পর্যন্ত স্কুল পর্যায়ে কোভিড ১৯ ২য় ডোজ টিকা প্রদান শুরু

আজ থেকে ১২ কর্মদিবস পর্যন্ত স্কুল পর্যায়ে কোভিড ১৯ ২য় ডোজ টিকা প্রদান শুরু

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা