সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৪, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ
হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়

আবির হোসেন, ইবি প্রতিনিধি: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে হ্যান্ডবলের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রতিপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩১-২২ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করেন তারা।

রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৩.০০টার দিকে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের হ্যান্ডবলের ফাইনাল অনুষ্ঠিত হয়। পরে পদক প্রদান অনুষ্ঠিত হয়। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (এম.পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির সদস্য সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন (এমপি)।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় দলের ম্যানেজার অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, দলের কোচ উপ-পরিচালক শাহ আলম কচি প্রমূখ ফাইনাল ও পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে তালা ঝোলানোর সত্যতা পাননি ইউএনও

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে তালা ঝোলানোর সত্যতা পাননি ইউএনও

পুতিন আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবেন না: জেলেনস্কি

পুতিন আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবেন না: জেলেনস্কি

প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান 

প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান 

সুন্দরগঞ্জে স্কুলকক্ষে যুবকের লাশ

সুন্দরগঞ্জে স্কুলকক্ষে যুবকের লাশ

খুলনার দাকোপের বানিশন্তা নিখিলের মোড়ে প্রতিবন্দী শীবপদ সরকারের বসতঘর বৈদ্যতিক শট-সার্কিটে আগুনে পুড়ে ছাই

খুলনার দাকোপের বানিশন্তা নিখিলের মোড়ে প্রতিবন্দী শীবপদ সরকারের বসতঘর বৈদ্যতিক শট-সার্কিটে আগুনে পুড়ে ছাই

খুলনা’র বটিয়াঘাটায় মৎস্য দপ্তরের উদ্দ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত

খুলনা’র বটিয়াঘাটায় মৎস্য দপ্তরের উদ্দ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত

ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্তের স্বার্থে উম্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দলীয় নেতাকর্মীদের হয়রাণী করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দলীয় নেতাকর্মীদের হয়রাণী করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

Test Post for WordPress

Test Post for WordPress