মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রংপুরকে হারিয়ে ফাইনালে মাশরাফির সিলেট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ
রংপুরকে হারিয়ে ফাইনালে মাশরাফির সিলেট

টস হেরেও ম্যাচ জয়ের রেকর্ড খুব কম। কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটারদের দৃঢ়তায় স্কোরবোর্ডে বড়সড় রান তোলার পর বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচ জিতে নিলো মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সকে ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ১৯ রানে ম্যাচ জিতে নিলো সিলেট। ১৬ ফেব্রুয়ারি বিপিএলের জমজমাট ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৪০, মাশরাফির ২৮ রানের ওপর ভর করে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেচট হারিয়ে তুলেছিলো ১৮২ রান।

জবাব দিতে নেমে রনি তালুকদারের ৬৬ রান সত্ত্বেও সিলেটের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনে শেষ মুহূর্তে এসে খেই হারিয়ে ফেলে রংপুর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রংপুর ৮ উইকেটে ১৬৩ রানে থেমে গেলে, ১৯ রানে জয় পায় সিলেট।

সিলেটের তরুণ বোলার তানজিম হাসান সাকিব নেন ২ উইকেট। বিদেশী ক্রিকেটার লুক উড নেন ৩ উইকেট। ২ উইকেট নেন রুবেল হোসেনও।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে স্যাম বিলিংসের উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। মাত্র ১ রান করে আউট হন তিনি। তবে ওপেনার রনি তালুকদার এবং শামীম হোসেন পাটোয়ারি মিলে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। ৩১ রানের জুটি গড়েন তারা দু’জন। ১১ বলে ১৪ রান করে আউট হয়ে যান আগের ম্যাচের ম্যাচ সেরা শামীম।

মাঠে নামেন নিকোলাস পুরান। নেমেই ঝড় তোলেন। ১৪ বলে ৩০ রানের ছোট একটা ঝড় তোলার পর পুরানের উইকেটও তুলে নেয় সিলেট। লুক উডের বলে জর্জ লিন্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নিকোলাস পুরান।

এরপর মাঠে নামেন অধিনায়ক নুরুল হাসান সোহান। রনি তালুকদারকে নিয়ে তিনি যেন ম্যাচটা বের করেই ফেলেছিলেন প্রায়। ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন সোহান। ৮২ রানের জুটি গড়েন এই দু’জন। কিন্তু এ সময় দুর্ভাগ্য সোহানের। তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ তুলে দেন। থিসারা পেরেরা ক্যাচটি তালুবন্দী করে নেন।

তবে সবচেয়ে বেশি দুর্ভাগা সম্ভবত রনি তালুকদার। তার ব্যাটেই জয়ের স্বপ্ন দেখছিলো রংপুর রাইডার্স। ৫২ বলে ৬৬ রান করে ফেলেন তিনি। কিন্তু রান নিতে না গিয়েও জাকির হাসানের এক থ্রোয়ে আচমকা উইকেট ভেঙে যায় রনির। পরে রিপ্লাইতে দেখা যায় তিনি ক্রিজের বাইরে ছিলেন। রানআউট হয়ে গেলেন তিনি।

শেখ মাহদি হাসানকে মাঠে নামানো হয় বড় শট খেলে দলকে জেতানোর জন্য। কিন্তু মেহেদী ৫ বল খেলে ২ রান করে আউট হয়ে যান। ১৯তম ওভারে লুক উডের পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে রংপুর তাদের পরাজয় পুরোপুরি নিশ্চিত করে ফেলে। তার আগে তানজিম হাসান সাকিবের এক ওভারে দুই উইকেট হারিয়ে কোমর ভাঙে রংপুরের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতা যৌনকর্মীসহ কারাগারে

লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতা যৌনকর্মীসহ কারাগারে

ঢাকায় ফিরল বিপিএল, টিকিটের মূল্য কত?

ঢাকায় ফিরল বিপিএল, টিকিটের মূল্য কত?

খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

খুলনার বটিয়াঘাটা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় ছাত্রলীগ এর উদ্দ্যোগে শেখ রাসেল ভর্তি তথ্য ডেক্স ফরম বিতরণ

খুলনার বটিয়াঘাটা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় ছাত্রলীগ এর উদ্দ্যোগে শেখ রাসেল ভর্তি তথ্য ডেক্স ফরম বিতরণ

প্রকাশিত হয়ে গেল পলিটেকনিক রেজাল্ট ২০২২

প্রকাশিত হয়ে গেল পলিটেকনিক রেজাল্ট ২০২২

স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ, শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন

স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ, শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন

খুলনান .”দাকোপ উপজেলার চুনকুড়ি ব্রিজ প্রজেক্ট পরিদর্শন করেন কুয়েত তহবিল কর্মকর্তাবৃন্দ”

খুলনান .”দাকোপ উপজেলার চুনকুড়ি ব্রিজ প্রজেক্ট পরিদর্শন করেন কুয়েত তহবিল কর্মকর্তাবৃন্দ”

হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

বটিয়াঘাটায় শেখ রাসেল’র জন্মদিনে কেঁক কেটে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করলেন-শেখ হারুনুর

বটিয়াঘাটায় শেখ রাসেল’র জন্মদিনে কেঁক কেটে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করলেন-শেখ হারুনুর

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ