বুধবার , ১২ জুলাই ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবির চারুকলায় আসন প্রতি লড়বে ২০, শারীরিক শিক্ষায় ২৮

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১২, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
ইবির চারুকলায় আসন প্রতি লড়বে ২০, শারীরিক শিক্ষায় ২৮

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। অন্যদিকে ১৮ ও ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চারুকলা বিভাগের ৩০ আসনের বিপরীতে ৫৯৯ জন আবেদন করেছেন। এতে আসন প্রতি লড়বে ২০ জন ভর্তিচ্ছু। অন্যদিকে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ২৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬৯৬ জনের। এতে আসন প্রতি লড়বে ২৮ জন।

বিজ্ঞপ্তিতে সূত্রে, আগামী ১৭ জুলাই বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৮ জুলাই ১০৫৪৯১ রোল হতে ৩১৪৮৮৬ পর্যন্ত এবং ১৯ জুলাই ৩১৪৯০২ রোল হতে ৫৩৮৮০৪ পর্যন্ত সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলার মাঠে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত ২৭ মে গুচ্ছ ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে যেসব শিক্ষার্থী ইবির চারুকলা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আবেদন করেছেন শুধুমাত্র তারা ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সকল প্রস্তুতি নিয়েছি। আগামী ২০ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ হবে বলে আশা করছি।

উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদেরকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্রসহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে নির্ধারিত সময়ের পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

ইবিতে র‍্যাগিং ও মেডিকেল ভাংচুর: ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত, প্রধান ফটকে তালা

ইবিতে র‍্যাগিং ও মেডিকেল ভাংচুর: ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত, প্রধান ফটকে তালা

একদিনে ভর্তি ৯১৮ রোগী, মৃত্যু ৬

একদিনে ভর্তি ৯১৮ রোগী, মৃত্যু ৬

ভ্যাট প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ভ্যাট প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ সাব ঠিকাদার ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাব ঠিকাদার ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় এমআইটি লিডিং প্রোগ্রামিং ওয়ার্ল্ড কাপ, বুয়েটে ৪০ তম

ঢাকায় এমআইটি লিডিং প্রোগ্রামিং ওয়ার্ল্ড কাপ, বুয়েটে ৪০ তম

ভর্তি কার্যক্রম রেখে ঢাকায় লবিংয়ে ব্যস্ত ডিন, স্বাক্ষর দিচ্ছেন কর্মকর্তা

ভর্তি কার্যক্রম রেখে ঢাকায় লবিংয়ে ব্যস্ত ডিন, স্বাক্ষর দিচ্ছেন কর্মকর্তা

দাকোপের লাউডোবে বিএএসডির উদ্যোগে ইকো মেলা ২০২৪ অনুষ্ঠিত

দাকোপের লাউডোবে বিএএসডির উদ্যোগে ইকো মেলা ২০২৪ অনুষ্ঠিত

রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কবিতা: অনুক্ত অনুরাগ, লেখক: রাকিব খান 

কবিতা: অনুক্ত অনুরাগ, লেখক: রাকিব খান