মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
ইবিতে বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি:
বেতন বৃদ্ধির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা অবস্থান কর্মসূচি করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় এ দাবি নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পরে তাদের প্রতিনিধিরা এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে সাক্ষাৎ করেন। উপাচার্য আসন্ন সিন্ডিকেটের পরবর্তী সিন্ডিকেটে এ বিষয়টি উত্থাপন করার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের দাবি, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরি হার না মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে নামমাত্র বেতন দিচ্ছে। বিধিতে উল্লেখিত জেলা ও উপজেলা এলাকায় শ্রমিকদের ধরন অনুযায়ী সর্বনিম্ন ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বেতন নির্ধারিত থাকলেও কর্তৃপক্ষ আমাদের দিচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দৈনিক প্রায় ৫০০ টাকা দেওয়া হয়। প্রশাসনের কাছে আমাদের বিষয়টি অতিদ্রুত সমাধানের দাবি জানাই।

এছাড়া থোক ভিত্তিতে নিয়োজিতদের মাসিক টাকা প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করতে গত বছরের ৪ এপ্রিল কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যদের কমিটি করেন উপাচার্য। তবে এ কমিটি প্রায় এক বছর পরেও এখোনো কোনো প্রতিবেদন জমা দেয়নি বলে অভিযোগ কর্মচারীদের।

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ছয় মাস আগে দুইটি মিটিং হয়েছিল। সেখানে তাদের ক্যাটাগরি অনুযায়ী বেতন দেওয়া হবে বলে নির্ধারণ করা হয়েছিল। এটা একপ্রকার চূড়ান্ত পর্যায়ের দিকেই ছিল। পরে বিষয়টি আর আগায়নি। তবে আহ্বায়ক আবার ডাকলে আমরা বসবো।

এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয় না। স্ব স্ব দপ্তর তাদের দেখে। তারপরও কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে স্কুলকক্ষে যুবকের লাশ

সুন্দরগঞ্জে স্কুলকক্ষে যুবকের লাশ

ইবির চারুকলায় আসন প্রতি লড়বে ২০, শারীরিক শিক্ষায় ২৮

ইবির চারুকলায় আসন প্রতি লড়বে ২০, শারীরিক শিক্ষায় ২৮

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে প্রবেশ, দুই শিক্ষকের বিরুদ্ধে আনসারদের লিখিত অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে প্রবেশ, দুই শিক্ষকের বিরুদ্ধে আনসারদের লিখিত অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়: স্থানীয় ব্যবসায়ীরা পকেট কাটছে শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়: স্থানীয় ব্যবসায়ীরা পকেট কাটছে শিক্ষার্থীদের

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শিক্ষার্থীদের সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ নির্বাচনে পছন্দের শীর্ষে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ নির্বাচনে পছন্দের শীর্ষে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু

ঘূর্ণিঝড় মোখার কারণে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়

ঘূর্ণিঝড় মোখার কারণে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়

চিনি ছাড়া খান সুস্বাদু রাইস পুডিং

চিনি ছাড়া খান সুস্বাদু রাইস পুডিং

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার  অনশন

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার  অনশন