শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কুড়িগ্রামে নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

প্রতিবেদক
Editor
অক্টোবর ১১, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় প্রাণ গেল এক মুসল্লির। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বাড়ির পাশে কচাকাটা দাখিল মাদরাসা মসজিতে ফজরের নামাজ আদায় করার সময় এ ঘটনা ঘটে।

মৃত ওই মুসল্লির নাম আছর উদ্দিন। তিনি উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদের সন্তান।

মৃত আছর উদ্দিনের চাচাতো ভাই নূরুন্নবী সরকার বলেন, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ির পাশে কচাকাটা দাখিল মাদ্রাসা মসজিতে যান তিনি। মসজিতে নামাজ আদায় করা অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার ছয় সন্তান ও স্ত্রী রেখে যান তিনি।

তিনি আরও বলেন, আছর উদ্দিন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তার আয়-রোজগারে পরিবার চলতো। তার মৃত্যুতে পরিবারটি অথৈ সাগরে পড়ে গেল।

স্থানীয় বাসিন্দারা জানান, আছর উদ্দিন ভালো লোক ছিলেন এবং প্রতিবাদীও ছিলেন। তিনি নামাজ কাজা করতেন না। সব সময় দ্বিনের পথে চলতেন। নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে মৃত্যু সবার ভাগ্যে জোটে না।

স্থানীয় সমাজসেবক আনিছুর রহমান ব্যাপারী বলেন, আছর উদ্দিন আমার আত্মীয়। প্রতিদিন আমরা একসঙ্গেই ফজরের নামাজ কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদে পড়ি। আজ সে দাখিল মাদরাসা মসজিদে নামাজ পড়তে যান। ফজরের নামাজ শেষ না হতেই ফোন আসে আছর উদ্দিন মসজিদেই মারা গেছেন। বেলা ১১টায় তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার পরিবার অত্যন্ত গরিব। তার পরিবারের প্রতি সহৃদ ব্যক্তিদের সহযোগিতার কামনা করেন তিনি।

ইসলামি চিন্তাবিদ গোলেরহাট ফাজিল (বিএ) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হানিফ উদ্দিন বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কখন কার মৃত্যু কোথায় লিখে রেখেছেন কেউ তা জানেন না। তবে শুক্রবারে ফজরের নামাজ পড়ারত অবস্থায় আছর উদ্দিনের মৃত্য হয়েছে। আমার মনে হয় তার ভাগ্যটাই ভালো, এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকের পাসে ছাত্রলীগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকের পাসে ছাত্রলীগ

ইবিতে তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু

ইবিতে তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু

আ.লীগই সরকারে থেকে প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছে: প্রধানমন্ত্রী

আ.লীগই সরকারে থেকে প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি

সাতক্ষীরার চাম্পাফুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরার চাম্পাফুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বঙ্গবন্ধুর চরণছোয়া খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে

বঙ্গবন্ধুর চরণছোয়া খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে

ইবিতে ছাত্রী নির্যাতন: বেরিয়ে এলো আরো কয়েকজনের নাম

ইবিতে ছাত্রী নির্যাতন: বেরিয়ে এলো আরো কয়েকজনের নাম

এনআইডির তথ্য ফাঁস: জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

এনআইডির তথ্য ফাঁস: জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

ইউকে বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন রেজা ফয়সল চৌধুরী শোয়েব সভাপতি, সাইদুল ইসলাম সম্পাদক

ইউকে বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন রেজা ফয়সল চৌধুরী শোয়েব সভাপতি, সাইদুল ইসলাম সম্পাদক

মোরেলগঞ্জে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত 

মোরেলগঞ্জে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত