সোমবার , ১৭ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৭, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

জুবায়ের খন্দকার,ময়মনসিংহঃ-  বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। ১৭ অক্টোবর কোতোয়ালি মডেল থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানালেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় যে,পারিবারিক কলহের জের ধরে নিহত নারী তাছলিমা আক্তার(৩২)-কে তার স্বামী হত্যা করার পর ভাড়াটে বাসায় ফেলে পালিয়ে যায়। পরে বাড়ির মালিক মরদেহ গুম করার জন্য মরদেহ বস্তায় ভরে ফেলে গাজীপুর থেকে ময়মনসিংহে রেখে যায়। এ ঘটনায় নিহত নারীর স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে-ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা ও নিহত নারীর স্বামী মেহেদী হাসান(২২)ও গাজীপুরের বোর্ড বাজার এলাকার বাড়িওয়ালা স্বপন ব্যাপারী(৩৮)।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, গত ১৪ অক্টোবর শুক্রবার সকালে ময়মনসিংহেরস্থানীয় আকুয়া রহমতপুর বাইপাস সড়কের বাদেকল্পা এলাকার সড়কের পাশে ঝোপ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর বস্তাবন্দি বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ  ঘটনায় ওই নারীর বাবাআব্দুর রশিদ বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে,নিহত তাছলিমার সঙ্গে  ময়মনসিংহের  ফুলপুর উপজেলার মেহেদীর বিয়ে হয়। তবে এটা ছিল তাছলিমার তৃতীয় বিয়ে। এই বিয়ের পর থেকে তাছলিমা তার স্বামী মেহেদীকে নিয়ে চট্টগ্রামে বসবাস করছিলেন। গত ১১ অক্টোবর তারা চট্টগ্রাম থেকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় জনৈক স্বপনের বাসায় ভাড়া বাসায় ওঠেন। ওই বাসায় ১২ অক্টোবর বুধবার রাতে স্ত্রী তাছলিমাকে হত্যা করে মরদেহ ভাড়া বাসায় ফেলে রেখে পালিয়ে যান মেহেদী হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনার দাকোপের বাজুয়ায় ঐতিহ্যবাহী চড়া নদীতে দুদিন ব্যাপী নৌকা বাইচের শুভ উদ্ধোধন।

খুলনার দাকোপের বাজুয়ায় ঐতিহ্যবাহী চড়া নদীতে দুদিন ব্যাপী নৌকা বাইচের শুভ উদ্ধোধন।

বটিয়াঘাটায় পূর্ব শত্রুতার জেরে ভ্যান চুরির অভিযোগ উঠেছে

বটিয়াঘাটায় পূর্ব শত্রুতার জেরে ভ্যান চুরির অভিযোগ উঠেছে

সেক্স-কমেডি ছবিতে অভিনয় করবেন না

সেক্স-কমেডি ছবিতে অভিনয় করবেন না

নড়াইলে তিন সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

নড়াইলে তিন সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

জন্মের পর যমজ সন্তানকে দেখতে না আসায় শ্বশুরকে খুন!

জন্মের পর যমজ সন্তানকে দেখতে না আসায় শ্বশুরকে খুন!

জগন্নাথপুরে রোজের কামলাকে নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে আহত ২০: আটক ১২

জগন্নাথপুরে রোজের কামলাকে নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে আহত ২০: আটক ১২

কবীর সুমনের অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

কবীর সুমনের অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

বটিয়াটায় কৃষি জমিতে প্লটিং করার প্রতিবাদে স্থানীয়দের মানব বন্ধন ও ইউএনও’র কাছে স্মারকলীপি পেশ

বটিয়াটায় কৃষি জমিতে প্লটিং করার প্রতিবাদে স্থানীয়দের মানব বন্ধন ও ইউএনও’র কাছে স্মারকলীপি পেশ

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

অবসরের সময় জানিয়ে দিলেন সাকিব!

অবসরের সময় জানিয়ে দিলেন সাকিব!