শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আর্জেন্টিনার মন ভাঙা গোৎসেকে বিশ্বকাপ দলে ফেরালো জার্মানি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১১, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ
আর্জেন্টিনার মন ভাঙা গোৎসেকে বিশ্বকাপ দলে ফেরালো জার্মানি

২০১৪ বিশ্বকাপের কথা মনে আছে? অতিরিক্ত সময়ে সুপার সাব হিসেবে নেমে শেষ মুহূর্তে আর্জেন্টিনার মন ভেঙেছিলেন মারিও গোৎসে। হয়ে গিয়েছিলেন জার্মানির বিশ্বকাপজয়ের নায়ক।

সেই গোৎসে অবশ্য ২০১৭ সালের পর জাতীয় দলের বাইরে। দীর্ঘ ৫ বছর পর আরেকটি বিশ্বকাপকে সামনে রেখে দলে ফেরানো হলো ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারকে।

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি। বায়ার্ন মিউনিখের দুই অভিজ্ঞ ফুটবলার গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের এবং থমাস মুলার আছেন দলে। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে চলেছেন তারা।

স্কোয়াডে চমক বরুসিয়া ডর্টমুন্ডের ১৭ বছর বয়সী ইউসুফা মৌকোকো। তিনি এবং ওয়ের্ডার ব্রেমেনের নিক্লাস ফুলক্রু এ মৌসুমে বুন্দেসলিগায় যথাক্রমে ১০ এবং ১৩টি গোল করেছেন।

বিশ্বকাপ দলে জায়গা হয়নি ডিফেন্ডার ম্যাট হামেলের। গোড়ালির চোট থাকায় সুযোগ হয়নি মার্কো রিউসেরও। কিছুদিন আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন টিমো ওয়ের্নার।

হ্যান্সি ফ্লিকের জার্মানি কাতারে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে। তার আগে ১৬ নভেম্বর ওমানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ম্যানুয়েল ন্যুয়ের, মার্ক আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্রাপ

ডিফেন্ডার: আর্মেল বেলা-কোচাপ, মাতিয়াস জিন্টার, ক্রিশ্চিয়ান গান্টার, তিলো কেহরার, লুকাস ক্লস্টেরমান, ডেভিড রম, আন্তনিও রুডিগার, নিকো শটেরবেক, নিক্লাস সুলে।

মিডফিল্ডার: জুলিয়ান ব্র্যান্ড, লিও গোরেৎজকা, ইকে গুন্ডোয়ান, জোনাস হফম্যান, জোশুয়া কিমিচ, জামাল মুসিয়ালা

ফরোয়ার্ড: করিম আদেমি, নিক্লাস ফুলক্রু, সার্জ ন্যাব্রি, মারিও গোৎসে, কাই হাভার্ৎজ, ইউসুফা মৌকোকো, থমাস মুলার, লেরয় সানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মৌলভীবাজারে একটি মসজিদে প্রতিদিন ১৩০ জন ব্যক্তি ফ্রী ইফতার করেন

মৌলভীবাজারে একটি মসজিদে প্রতিদিন ১৩০ জন ব্যক্তি ফ্রী ইফতার করেন

খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যলয়ে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যলয়ে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

জলবায়ু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প

জলবায়ু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প

মৎস্য ফিসারীতে বিষ দিয়ে মাছ নিধন : এ কেমন শত্রুতা!

মৎস্য ফিসারীতে বিষ দিয়ে মাছ নিধন : এ কেমন শত্রুতা!

সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধনে ইফতার

সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধনে ইফতার

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের দুর্নীতি রোধে মানববন্ধন

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের দুর্নীতি রোধে মানববন্ধন

জি-মেইল আপডেট: যেসব পরিবর্তন এলো

জি-মেইল আপডেট: যেসব পরিবর্তন এলো

বটিয়াঘাটায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত