শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিশ্বকাপে ভরাডুবির পরই ‘সাফাই’ অভিযান! অবসরের দিকে ঠেলা হচ্ছে বহু তারকাকে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১১, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
বিশ্বকাপে ভরাডুবির পরই ‘সাফাই’ অভিযান! অবসরের দিকে ঠেলা হচ্ছে বহু তারকাকে

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভরাডুবির পর চোখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার একগুচ্ছ ‘জড়ভরত’কে নাকি অবসরের পথে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই । আগামী একবছরে নাকি দলের সিনিয়র তারকাদের আর টি-২০ ক্রিকেট খেলানো হবে না। বরং তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারদের তৈরি করা হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের কথা ভেবে। ততদিন সিনিয়র ক্রিকেটারদের শুধু ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে ফোকাস করতে বলা হবে।

বিশ্বকাপের এই ভরাডুবির পর রোহিত-কোহলিরা কি সসম্মানে অবসর নেবেন? ভারতীয় ক্রিকেট মহলে বৃহস্পতিবার থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। দলের হেডকোচ রাহুল দ্রাবিড় অবশ্য বৃহস্পতিবারই বলে দিয়েছিলেন, ‘এখন কারও অবসর নিয়ে কথা বলার সময় নয়।’ কিন্তু বিসিসিআই ঠিক উলটো কথা বলছে। বোর্ডের এক কর্তা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,”বিসিসিআই কোনও ক্রিকেটারকে অবসর নেওয়ার কথা সরাসরি বলতে পারে না। সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আগামী এক বছর সিনিয়রদের শুধু ওয়ানডে এবং টেস্টেই ফোকাস করতে বলা হবে। টি-টোয়েন্টিতে খেলানো হবে না।”

বোর্ড সূত্রে খবর, আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ। দেশের মাটিতে সেই বিশ্বকাপে ভাল করার একটা সুযোগ ভারতের সামনে আছে। তাই সিনিয়র আগামী একবছর এমনিতেও ভারত বেশি টি-২০ ক্রিকেট খেলবে না। বরং এই একবছর বেশি করে টেস্ট আর ওয়ানডে খেলা হবে। আর সিনিয়র ক্রিকেটারদের বলে দেওয়া হবে ওয়ানডেতে মনোযোগ দিতে। যেটুকু টি-২০ খেলা হবে, তাতে সুযোগ পাবে তরুণরাই। যাতে ২০২৪ সালের জন্য দল তৈরি করা যায়। অর্থাৎ জাতীয় দলের জার্সিতে সিনিয়রদের টি-২০ খেলার সম্ভাবনা আগামী একবছর অন্তত রোহিত-কোহলিদের সামনে নেই।

আসলে বোর্ড ঘুরিয়ে এই সিনিয়র তারকাদের একপ্রকার বলেই দিচ্ছে, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে তাদের অবসর নেওয়ার সময় এসে গিয়েছে।

এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা , কেএল রাহুল , বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমাররা। এদের প্রত্যেকেরই বয়স তিরিশ পেরিয়েছে। স্বাভাবিকভাবেই, আগামী একবছর খেলার সুযোগ না পেলে তাদের অবসরের পথেই হাঁটতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে কৃষি জমি থেকে মাটি বিক্রি করায় সাবেক সেনাবাহিনীর সার্জেন্টের ৩০ দিনের কারাদণ্ড

সুন্দরগঞ্জে কৃষি জমি থেকে মাটি বিক্রি করায় সাবেক সেনাবাহিনীর সার্জেন্টের ৩০ দিনের কারাদণ্ড

প্রকাশিত হয়ে গেল পলিটেকনিক রেজাল্ট ২০২২

প্রকাশিত হয়ে গেল পলিটেকনিক রেজাল্ট ২০২২

৫০ বিদ্যালয়ে সবাই ফেল, শতভাগ পাস ২৯৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে

৫০ বিদ্যালয়ে সবাই ফেল, শতভাগ পাস ২৯৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে

মা’কে হেনেস্থা- প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম

মা’কে হেনেস্থা- প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম

ইবিতে ফের বিবস্ত্র করে র‌্যাগিংয়ের অভিযোগ

ইবিতে ফের বিবস্ত্র করে র‌্যাগিংয়ের অভিযোগ

বঙ্গবন্ধুর চরণছোয়া খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে

বঙ্গবন্ধুর চরণছোয়া খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে বড় অঘটন সৌদি আরবের

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে বড় অঘটন সৌদি আরবের

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১।

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১।

ফের ইবির প্রধান ফটকে খেলোয়াড়দের তালা

ফের ইবির প্রধান ফটকে খেলোয়াড়দের তালা

ইবিতে ছাত্রী নির্যাতনের ছয় মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত

ইবিতে ছাত্রী নির্যাতনের ছয় মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত