শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জি-মেইল আপডেট: যেসব পরিবর্তন এলো

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১১, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
জি-মেইল আপডেট: যেসব পরিবর্তন এলো

জি-মেইলের নতুন ইন্টারফেস ব্যবহার শুরু করেছেন অনেকেই। চলতি বছরের শুরুতেই গুগল তার ই-মেইল সার্ভিস জি-মেইলের নতুন ডিজাইনটি গ্রাহকদের সামনে এনেছিল। আপডেট করা প্ল্যাটফর্মে নকশার পরিবর্তন করা হয়েছে। তবে মূলত নতুন আপডেটের উদ্দেশ্য ছিল এর সব সার্ভিসগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসা।

ফলে জি-মেইল ব্যবহারকারীদের প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা আরো ভালো হবে। এজন্য গুগল চ্যাট, গুগল মিট, কোম্পানির ভিডিও কনফারেন্স এবং চ্যাট প্ল্যাটফর্মগুলোকে এক করার কথা জানিয়েছিল গুগল। সম্প্রতি একটি ব্লগ পোস্টের মাধ্যমে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল জানিয়েছে, জি-মেইল ব্যবহারকারীরা এবার থেকে আপ আগের লেআউটে সুইচ ব্যাক করতে পারবেন না। অর্থাৎ সব ব্যবহারকারীকেই এবার বাধ্যতামূলক ভাবে নতুন জিমেল লেআউট ব্যবহার করতেই হবে।

আপডেট করা ডিজাইন ব্যবহারকারীদের পছন্দ না হলেও তারা জি-মেইলের আগের সংস্করণে ফিরে যেতে পারতেন। সেই সুবিধা আর থাকছে না। এই বিকল্পটি আর অ্যাক্সেস করতে পারবেন না জি-মেইল ব্যবহারকারীরা।

আপডেটেড ডিজাইনের অ্যাডজাস্টমেন্টের কারণে জিমেল ইউজারদের নিজেদেরকেই সেট করে নিতে হবে, উইন্ডোর বাঁ দিকে তারা কোন প্ল্যাটফর্মটিকে দেখতে চান। এমনকি ব্যবহারকারীরা নতুন ডিজাইনটি পার্সোনালাইজও করে নিতে পারবেন। যার মধ্যে সেই সব অ্যাপ অন্তর্ভুক্ত থাকবে, যেগুলো তারা সবচেয়ে প্রয়োজনীয় মনে করেন।

ব্যবহারকারীদের কাছে চ্যাট, স্পেস, মিট এবং অন্যান্য পরিষেবাগুলোর পাশাপাশি অনলি জি-মেইল বা জি-মেইল ও তার সঙ্গে চ্যাট ব্যবহারের বিকল্প রয়েছে। বিজনেস প্ল্যানের পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস বিনেস স্টার্টার, বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ প্লাস, ও তার সঙ্গে ফ্রন্টলাইন এবং অলাভজনক সংস্থাগুলোর গ্রাহকরা নতুন করে ডিজাইন করা জি-মেইল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে গুগল।

সূত্র: টেকক্রাঞ্চ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনা’র বটিয়াঘাটায় শেখ কামাল যুব গেমস-২০২৩ ও বিভাগীয় কমিশনার’র বিভিন্ন খেলার শুভ উদ্বোধন

খুলনা’র বটিয়াঘাটায় শেখ কামাল যুব গেমস-২০২৩ ও বিভাগীয় কমিশনার’র বিভিন্ন খেলার শুভ উদ্বোধন

কিস ডে: জেনে নিন চুম্বনের ৮ আশ্চর্য উপকারিতা!

কিস ডে: জেনে নিন চুম্বনের ৮ আশ্চর্য উপকারিতা!

সরকারের উন্নয়নের র্বাতা ঘরে ঘরে পৌছে দিতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক

সরকারের উন্নয়নের র্বাতা ঘরে ঘরে পৌছে দিতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক

বটিয়াঘাটায় লুর্দের রাণী মা-মারিয়া গীর্জায় প্রাক বড়দিন পালিত

বটিয়াঘাটায় লুর্দের রাণী মা-মারিয়া গীর্জায় প্রাক বড়দিন পালিত

টুইটার কেনায় মাস্কের অংশীদার সৌদি যুবরাজ, কাতার, ডরসি

টুইটার কেনায় মাস্কের অংশীদার সৌদি যুবরাজ, কাতার, ডরসি

রেস্টুরেন্টে ‘অতিরিক্ত সুবিধা’র জন্য বখশিশ দেওয়া কি জায়েজ?

রেস্টুরেন্টে ‘অতিরিক্ত সুবিধা’র জন্য বখশিশ দেওয়া কি জায়েজ?

গুজব নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন উপদেষ্টা আসিফ

গুজব নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন উপদেষ্টা আসিফ

লক্ষ্মীপুরে এক মাঝি নৌকা উপ হামলা-ভাঙচুর

লক্ষ্মীপুরে এক মাঝি নৌকা উপ হামলা-ভাঙচুর

গুচ্ছের বিপক্ষে একাট্টা ইবি শিক্ষক সমিতি

গুচ্ছের বিপক্ষে একাট্টা ইবি শিক্ষক সমিতি

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত