মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবি’র জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. রেজওয়ানুল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৫, ২০২২ ৩:৫৭ পূর্বাহ্ণ
ইবি’র জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. রেজওয়ানুল

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম। সোমবার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন।

রবিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সদ্য বিদায়ী ডিন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদের স্থলাভিষিক্ত হন তিনি।

বিজ্ঞপ্তি সূত্রে, জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের  অধ্যাপক ড. আব্দুস সামাদের মেয়াদ সোমবার (১৪ নভেম্বর) শেষ হয়। ইবির আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩(৪) অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে সোমবার (১৪ নভেম্বর) নিয়োগ দেওয়া হয়। পরবর্তী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন। একইসাথে এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘আমি চেষ্টা করবো বিভাগগুলোতে যেসব সমস্যা রয়েছে তা খুঁজে সমাধান করতে। এছাড়াও আন্তজার্তিক বা জাতীয় কনফারেন্স আয়োজন করার খুবই ইচ্ছে আছে। সবার আগে একটা জার্নাল প্রকাশ করার জন্য কাজ করবো। কারণ, শিক্ষার্থীরা গবেষণা করবে এবং সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে জার্নাল খুবই জরুরি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ঐতিহাসিক ভাষণ দিবসে ইবি থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক ভাষণ দিবসে ইবি থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

৭১-এ বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার হয়নি: ইমরান খান

৭১-এ বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার হয়নি: ইমরান খান

মাতৃভাষা দিবসে ইবি ‘সিআরসি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মাতৃভাষা দিবসে ইবি ‘সিআরসি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এক সিটে বসাকে কেন্দ্র করে বন্ধুকে মারলেন ইবি ছাত্রলীগকর্মী

এক সিটে বসাকে কেন্দ্র করে বন্ধুকে মারলেন ইবি ছাত্রলীগকর্মী

ইবিতে ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৫ বছরের জঞ্জাল দুই মাসে সরানো যায় না : জামায়াত আমির

১৫ বছরের জঞ্জাল দুই মাসে সরানো যায় না : জামায়াত আমির

খুলনান .”দাকোপ উপজেলার চুনকুড়ি ব্রিজ প্রজেক্ট পরিদর্শন করেন কুয়েত তহবিল কর্মকর্তাবৃন্দ”

খুলনান .”দাকোপ উপজেলার চুনকুড়ি ব্রিজ প্রজেক্ট পরিদর্শন করেন কুয়েত তহবিল কর্মকর্তাবৃন্দ”

ইবি ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সাবেক পিএসকে তলব

ইবি ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সাবেক পিএসকে তলব

বটিয়াঘাটায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গৃহবধসহ ৩ জন রক্তাক্ত জখম

বটিয়াঘাটায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গৃহবধসহ ৩ জন রক্তাক্ত জখম

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত