রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মেসি জাদুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২২ ৩:১২ পূর্বাহ্ণ
মেসি জাদুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

৬৫ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে চিতার মতো অস্ট্রেলিয়ান মিডফিল্ডের ট্রাইঙ্গেল ভেদ করে ছুটতে শুরু করেছিলেন লিওনেল মেসি। সেই দৌড় এতটাই নান্দিক ছিল যে, মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা অভিবাদন জানিয়ে জায়গা ছেড়ে দিচ্ছিলেন মেসির জন্য। এরপর হুলিয়ান আলভারেজকে বল দিয়ে প্রতিপক্ষ রক্ষণে ঢুকেও পড়েছিলেন।

যদিও শেষ পর্যন্ত মেসির সেই একক দৌড় থেকে গোল আসেনি, তবে মেসির জাদুকরী সেই ঝলকে দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানাতে ভুল করেননি। মেসি তো এমনই জাদুকর, এক দৌড়েই জাগিয়ে দিয়েছিলেন আহমাদ বিন আলি স্টেডিয়াম থেকে ঢাকার কাওরান বাজার পর্যন্ত।

অবশ্য কাজের কাজটা আগেই করে রেখেছিলেন মেসি। অস্ট্রেলিয়ার রক্ষণ–কৌশল যখন মেসিসহ গোটা আর্জেন্টাইন রক্ষণকে বিবশ করে রেখেছিল, তখন ডেডলক ভাঙার কাজটা নিজের কাঁধেই নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর গোলেই যে ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় আার্জেন্টিনা। যেটি বিশ্বকাপের নকআউট পর্বে মেসির করা প্রথম গোল। আর এটি ছিল ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ।

আর্জেন্টাইন জাদুকর এগিয়ে দেওয়ার পর অন্য গোলটা ছিল অস্ট্রেলিয়ান গোলরক্ষকের উপহার। যে উপহার লুফে নেন হুলিয়ান মার্তিনেজ। তবে শেষ দিকে দারুণ এক গোলে আর্জেন্টিনাকে ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও শেষ রক্ষা হয়নি। সকারুদের দৌড় থামল দ্বিতীয় রাউন্ডেই। আর্জেন্টিনা ম্যাচ জিতল ২–১ গোলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
যে কারণে জামায়াত আমির ৭ দিনের রিমান্ডে

যে কারণে জামায়াত আমির ৭ দিনের রিমান্ডে

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি মহিলা দলের নেত্রী নয়নের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি মহিলা দলের নেত্রী নয়নের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর জেলাতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

লক্ষ্মীপুর জেলাতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

বিশ্বকাপ থেকে বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

বিশ্বকাপ থেকে বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিয়ে অলআউট নিউজিল্যান্ড

বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিয়ে অলআউট নিউজিল্যান্ড

দিঘলিয়ার ইউনিয়নের অনিয়ম দুর্নীতি রোধে শক্তিশালী গণআন্দোলনের আহবান

দিঘলিয়ার ইউনিয়নের অনিয়ম দুর্নীতি রোধে শক্তিশালী গণআন্দোলনের আহবান

ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দিনব্যাপী কর্মশালা

ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দিনব্যাপী কর্মশালা

ইবির সাদ্দাম হোসেন হলের খাবারে মিললো পোকা

ইবির সাদ্দাম হোসেন হলের খাবারে মিললো পোকা

কর্ণফুলীর তলদেশে টানেল যান চলাচল ফেব্রুয়ারির আগে নয়

কর্ণফুলীর তলদেশে টানেল যান চলাচল ফেব্রুয়ারির আগে নয়