সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবি শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী যারা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
ইবি শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী যারা

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ ডিসেম্বর) পৌঁনে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ৩০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন জয়লাভ করেছেন। নির্বাচনে মোট ২৫২ জন ভোটারের মধ্যে ২২৫ জন শিক্ষক ভোট দিয়েছেন। এছাড়া নীতিমালার বাইরে হওয়ায় ৭টি ভোট বাতিল করা হয়েছে।

পরে, সন্ধ্যা পৌঁনে ৮টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচনের সদস্য অধ্যাপক ড. সজীব আলী ও কে এম শরফুদ্দিন।

জানা যায়, নির্বাচনে সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে প্রথম হয়েছেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান। এছাড়াও ক্রমান্বয়ে বিজয়ীরা হলেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান (১৪৪), ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (১৩৪)।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহীম আব্দুল্লাহ (১৩১), গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান (১২১), অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ (১১৯) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন (১১৭)।

এছাড়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী (১১৭), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন (১১৭), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়শ্রী সেন (১১৭), বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন (১১৬)।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার (১১৬), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী (১১৫), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান (১১৪) ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান (১১৪)।

নির্বাচন কমিশনের আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, কোনো প্রকার অসঙ্গতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আলোচনা সাপেক্ষে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মাইক্রোসফটে চাকরি পেলেন নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাজমুল

মাইক্রোসফটে চাকরি পেলেন নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাজমুল

ঝিনাইদহ সম্মেলন উপলক্ষে ইবি ছাত্রলীগের স্বাগত মিছিল

ঝিনাইদহ সম্মেলন উপলক্ষে ইবি ছাত্রলীগের স্বাগত মিছিল

ঠাকুরগাঁওয়ে জনতা ব্যাংক সিবিএ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জনতা ব্যাংক সিবিএ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের জজকোর্টের আইনজীবির হাতে মারধরের শিকার অসহায় পরিবার

লক্ষ্মীপুরের জজকোর্টের আইনজীবির হাতে মারধরের শিকার অসহায় পরিবার

দীর্ঘ সাড়ে ৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি ঘোষণা

দীর্ঘ সাড়ে ৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি ঘোষণা

ঠাকুরগাঁওয়ে নির্মিত হচ্ছে নতুন দূর্গা পূজার গান

ঠাকুরগাঁওয়ে নির্মিত হচ্ছে নতুন দূর্গা পূজার গান

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ

Tutor Gallery Launches Nationwide as a New Platform for Finding Verified Tutors in Bangladesh

Tutor Gallery Launches Nationwide as a New Platform for Finding Verified Tutors in Bangladesh

খুলনার দাকোপের বাজুয়া বধ্যভুমি সৃতিসৌধ রক্ষণ কমিটির উদ্যোগে গণহত্যা দিবস উদযাপিত

খুলনার দাকোপের বাজুয়া বধ্যভুমি সৃতিসৌধ রক্ষণ কমিটির উদ্যোগে গণহত্যা দিবস উদযাপিত