বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবলের ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ইবি ও চবি 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবলের ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ইবি ও চবি 

ইবি প্রতিনিধি: আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২২ এর ফাইনালে ছাত্রদের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ছাত্রীদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ভলিবল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় অতিথিরা চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদের খেলা ২-২ সেটে অমীমাংসিত থাকায় উভয় বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অন্যদিকে, ছাত্রীদের ফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

এদিকে, ছাত্রদের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) ৩-১ সেটে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। এরআগে, মঙ্গলবার ছাত্রীদের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) ৩-০ সেটে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।

উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২২ গত ১৮ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়। ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ১৪টি এবং ছাত্রীদের ৮টি টীম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শুরু শনিবার

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শুরু শনিবার

ঠাকুরগাঁওয়ে বিএডিসি শ্রমিকদের ১৩ দফা দাবিতে অবস্থান

ঠাকুরগাঁওয়ে বিএডিসি শ্রমিকদের ১৩ দফা দাবিতে অবস্থান

খুলনা বিভাগের মোরেলগঞ্জের লক্ষীখালী ধামের বারনীতে হাজার হাজার পূর্ণার্থীর সমাগম

খুলনা বিভাগের মোরেলগঞ্জের লক্ষীখালী ধামের বারনীতে হাজার হাজার পূর্ণার্থীর সমাগম

সুন্দরগঞ্জে পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন 

সুন্দরগঞ্জে পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন 

ঈদ-উল-ফিতর উপলক্ষে ইবির হল বন্ধ থাকবে ১২ দিন 

ঈদ-উল-ফিতর উপলক্ষে ইবির হল বন্ধ থাকবে ১২ দিন 

রোজা ভঙ্গের কারণগুলো কী?

রোজা ভঙ্গের কারণগুলো কী?

দেশে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট ‘বিএফ.৭’ শনাক্ত

দেশে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট ‘বিএফ.৭’ শনাক্ত

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার নিজ বসত ঘর থেকে

লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার নিজ বসত ঘর থেকে