রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবির বই মেলায় ক্যাপের ভিন্নধর্মী নাট্য ‘আশার আলো’ মঞ্চায়ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
ইবির বই মেলায় ক্যাপের ভিন্নধর্মী নাট্য ‘আশার আলো’ মঞ্চায়ন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে সাতদিনব্যাপী অমর একুশে বই মেলা। মেলার পঞ্চম দিনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা মূলক সংগঠন ‘ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) বাংলা মঞ্চে ক্যান্সার সচেতনতা বিষয়ক নাটিকা ‘আশার আলো’ মঞ্চায়ন করছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের সদস্যরা। এসময় তারা এ নাটিকাটি মঞ্চায়ন করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় সাদিয়া মুবাশ্বিরা ক্যাপের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন দর্শকদের। পরে নুসরাত জাহান তিশার রচনা ও পরিচালনায় ক্যাপের ভলেন্টিয়ার শহিদুল্লাহ, মিম খাতুন, সুবর্না জাহান শম্পা, রাফা, সাদিয়া মুবাশ্বিরা, মরিয়ম নেসা মিম, রুহানী চৌধুরীর অংশগ্রহণে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মূলক নাটিকা ‘আশার আলো’ উপস্থাপন করা হয়। মঞ্চায়িত নাটিকাটি উপস্থিত দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসা কুড়িয়েছে।

নাটিকার পর জরায়ুমুখ ক্যান্সার ও এর ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর MPO নয়ন কুমার। পরে ক্যাপের ভলেন্টিয়ারা বই মেলায় প্রতিটি স্টলে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার ও ভ্যাকসিনেশন সম্পর্কে অবগত করেন ও লিফলেট বিতরণ করেন।

এ বিষয়ে ক্যাপের সাধারণ সম্পাদক মারিয়ম নেসা মীম বলেন, ‘আমাদের আজকের প্রোগ্রামের চুম্বকাংশ ছিল একটি নাটিকা। আমরা নাটিকাটির মাধ্যমে স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষদের ভেতরে পুষে রাখা কুসংস্কার তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই অন্ধকার থেকে তাদের বের করে এনে এই দুটো ক্যান্সারের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে সে বিষয়ে সচেতন করেছি।’

একই সাথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ক্যাপের পক্ষ থেকে ২০% মূল্যছাড়ে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক ভ্যাক্সিন প্যাপিলোভ্যাক্স প্রদানের বিষয়েও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। যারা ভ্যাক্সিন সেবা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করার আহবান জানাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

গোসলের ছিটা পড়লে পানি অপবিত্র হবে কি?

গোসলের ছিটা পড়লে পানি অপবিত্র হবে কি?

ইবি ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সাবেক পিএসকে তলব

ইবি ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সাবেক পিএসকে তলব

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোরআনের পাখিদের জন্য কোরআন শরিফ ও কম্বল বিতরণ

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোরআনের পাখিদের জন্য কোরআন শরিফ ও কম্বল বিতরণ

লক্ষ্মীপুরে দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুরে দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত

দাকোপের বাজুয়া বধ্যভূমির স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন কয়েক জন গুণি মানুষ

দাকোপের বাজুয়া বধ্যভূমির স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন কয়েক জন গুণি মানুষ

২২ মে থেকে ২৮ মে ৬৪ জেলায় ৫০৭ উপজেলায় স্মার্ট ভূমি সেবা উদ্বোধন ও কার্যক্রম চলবে

২২ মে থেকে ২৮ মে ৬৪ জেলায় ৫০৭ উপজেলায় স্মার্ট ভূমি সেবা উদ্বোধন ও কার্যক্রম চলবে

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

লক্ষ্মীপুরে রমজানের আগেই নিম্ম-মধ্য বিত্ত মানুষের দুঃচিন্তার ভাজ দেখা যাচ্ছে

লক্ষ্মীপুরে রমজানের আগেই নিম্ম-মধ্য বিত্ত মানুষের দুঃচিন্তার ভাজ দেখা যাচ্ছে

জমির সীমানা নিয়ে বিরোধে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

জমির সীমানা নিয়ে বিরোধে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড