মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২১, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ
ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

ঘরের মাঠে আরেকটি টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।

প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের জোড়া গোল করেছেন তৃষ্ণা ও থুইনু। অন্য গোলগুলো করেছেন সুলতানা, প্রীতি, মুন্নী ও সাগরিকা।

বড় জয়ে বাংলাদেশের মেয়েদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। গোলের খাতা খোলেন তৃষ্ণা। তার টোকা ভুটানের জালে জড়ালে লিড পায় বাংলাদেশ। ২৮ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ করেন তৃষ্ণা।

৩৫ মিনিটে সুলতানা আক্তারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৪২ মিনিটে সুরভী গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিক দল। গোল করেন সুরভী।

৬০ মিনিটে থুইনু মারমার গোলে ব্যবধান হয় ৫-০। পরের মিনিটে ষষ্ঠ গোল করেন মুন্নী। ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমায় ভুটানের মেয়েরা। ৭৬ মিনিটে সপ্তম গোল করেন থুইনু মারমা।

৮৫ মিনিটে সাগরিকা গোল করলে ৮-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজ দলের। বাংলাদেশ বুধবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাশিয়ার বিপক্ষে।

এদিকে দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ডিপ্লোমা প্রকৌশলীদের একটি মানবিকতার গল্প

ডিপ্লোমা প্রকৌশলীদের একটি মানবিকতার গল্প

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখা খুলনা’র পক্ষ থেকে বিবৃতি প্রদান ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখা খুলনা’র পক্ষ থেকে বিবৃতি প্রদান ।

লক্ষ্মীপুরে অবৈধভাবে মাটি কাটা চক্রের হুমকিতে চেয়ারম্যান

লক্ষ্মীপুরে অবৈধভাবে মাটি কাটা চক্রের হুমকিতে চেয়ারম্যান

অফিসার পদে চাকরি দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক

অফিসার পদে চাকরি দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক

খুলনা জেলা পরিষদ নির্বাচনে হারুনুর রশীদ পুনরায় নির্বাচিত হওয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষে বিবৃতি প্রদান

খুলনা জেলা পরিষদ নির্বাচনে হারুনুর রশীদ পুনরায় নির্বাচিত হওয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষে বিবৃতি প্রদান

তিন মাসের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে

তিন মাসের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে

গাইবান্ধার সাদুল্লাপুরে বন্ধু ফাউন্ডেশনের উদ্দ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুরে বন্ধু ফাউন্ডেশনের উদ্দ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

খুলনার দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলার উদ্বোধন

খুলনার দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলার উদ্বোধন

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

হাফহাতা পোশাক পরে নামাজ পড়া যাবে?

হাফহাতা পোশাক পরে নামাজ পড়া যাবে?