শুক্রবার , ১২ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকের পাসে ছাত্রলীগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১২, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকের পাসে ছাত্রলীগ

মোঃ এন. এইচ. শান্ত:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রান্তিক এক কৃষকের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে হাসি ফুটেছে অর্থের অভাবে শ্রমিক সংকটে থাকা অসহায় ওই কৃষকের মুখে।

সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সোনারায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোজা মিয়ার ৬২ শতক জমির ধান কেটে মাড়াই শেষে বাড়িতে পৌঁছে দেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দিকনির্দেশনায় এবং সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সার্বিক সহযোগিতায় অসহায় কৃষকের ধান কাটায় অংশ নেয় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রতন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের একঝাঁক তরুণ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, মিসেস বারীর ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী,২নং ওয়ার্ডের আ’লীগ সভাপতি শাহজাহান মিয়া, যুব নেতা শহিদুল ইসলাম রানা প্রমূখ। কৃষক মোজা মিয়া বলেন, ‘আমার ৬২ শতক জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। উপজেলা ছাত্রলীগের নেতা রতন মিয়া এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এই ধান কাটতে কমপক্ষে ৮ হাজার টাকা লাগতো।

ছাত্রলীগের কর্মীরা আমার ধান কেটে দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রতন মিয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় আমরা এই কর্মসূচি শুরু করি। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, সেখানেই গিয়ে ধান কেটে দিব।’

এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী বলেন, ‘ছাত্রলীগ নেতা রতনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ যে কাজটি করেছে এটি সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা অত্যন্ত খুশি হয়েছি তাদের এমন মহতী কাজে। আগামী কর্মসূচিগুলোতে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করবো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

খুলনা’র বটিয়াঘাটার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

খুলনা’র বটিয়াঘাটার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

মাসব্যাপী সাধারণ মানুষের মাঝে মাশরুর কবিরের ইফতার বিতারণ

মাসব্যাপী সাধারণ মানুষের মাঝে মাশরুর কবিরের ইফতার বিতারণ

হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এখন থেকে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না প্রবাসীদের

এখন থেকে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না প্রবাসীদের

খুলনা’র বটিয়াঘাটায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রক্তাক্ত জখম

খুলনা’র বটিয়াঘাটায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রক্তাক্ত জখম

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

খুলনার দাকোপে বিনামূল্যে চক্ষুসেবার উদ্বোধন

খুলনার দাকোপে বিনামূল্যে চক্ষুসেবার উদ্বোধন

লক্ষ্মীপুরের আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত