বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

১০ লাখে চাকরি দিতে ইবি উপাচার্যকে তরুণীর মেসেজ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২৮, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ
১০ লাখে চাকরি দিতে ইবি উপাচার্যকে তরুণীর মেসেজ

ইবি প্রতিনিধি:
১০ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অনুরোধ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে এক তরুণী। মঙ্গলবার উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এই অনুরোধ জানান তিনি। এ ঘটনায় উপাচার্যের পক্ষে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান (জিডি নং-১০২১)।

জিডি সূত্রে, মঙ্গলবার বেলা আনুমানিক ১১টায় উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মিথি নামের এক অজ্ঞাত তরুণী ১০ লাখ টাকার বিনিময়ে চাকুরি প্রদানের অনুরোধ জানিয়ে মেসেজ পাঠিয়েছেন। তরুণী উপাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলতে জোরাজুরি করেন। তবে উপাচার্য কথা বলতে না চাইলে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে চাকরি দেওয়ার অনুরোধ করেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, উপাচার্যকে মিষ্টি খাওয়ার জন্য এক চাকরিপ্রার্থী মেয়ে মেসেজ করে ১০ লাখ টাকা দিতে চেয়েছে। উপাচার্যের নির্দেশনা অনুযায়ী থানায় জিডি করা হয়েছে।

এদিকে জিডিতে উল্লেখিত নম্বরে যোগযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, কোনো একটি মহল আমাকে ফাঁসানোর জন্য কাজটি করতে পারে। এজন্য ঘটনার পরপরই থানায় জিডি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

চট্টগ্রামে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রে ৪ সদস্যকে গ্রেফতার করেছে

চট্টগ্রামে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রে ৪ সদস্যকে গ্রেফতার করেছে

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি

বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

রংপুরকে হারিয়ে ফাইনালে মাশরাফির সিলেট

রংপুরকে হারিয়ে ফাইনালে মাশরাফির সিলেট

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অংশগ্রহণ

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অংশগ্রহণ

শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হওয়ার শঙ্কা নেই বাংলাদেশের

শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হওয়ার শঙ্কা নেই বাংলাদেশের

ইসলামী বিশ্ববিদ্যালয়: বিনা অনুমতিতে কার্যালয়ে প্রবেশ, ক্ষিপ্ত হলেন উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়: বিনা অনুমতিতে কার্যালয়ে প্রবেশ, ক্ষিপ্ত হলেন উপাচার্য

অসাধারণ লড়াইয়ের পরও পেরে উঠল না বাংলাদেশ

অসাধারণ লড়াইয়ের পরও পেরে উঠল না বাংলাদেশ

জি-মেইল আপডেট: যেসব পরিবর্তন এলো

জি-মেইল আপডেট: যেসব পরিবর্তন এলো