মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

১৫৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন বরখাস্ত হলে নকুল চেয়ারম্যান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
১৫৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন বরখাস্ত হলে নকুল চেয়ারম্যান

রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার প্রতিনিধি: 

মৌলভীবাজারের রাজনগরে ১৫৩ জন রোহিঙ্গার জন্মনিবন্ধন করার জের ধরে ১ নম্বর ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফতেপুর ইউনিয়নে রোহিঙ্গা নিবন্ধনের ঘটনায় চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল স্থানীয় সরকার বিভাগকে সুপারিশ করেন। এর প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্রের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে শরিয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসিয় বিবি (২৭) নামে এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গিয়ে আটক হন। জাতীয় পরিচয়পত্র না থাকায় তিনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। ওই জন্ম নিবন্ধনটি রাজনগরের ফতেপুর ইউনিয়ন থেকে গত ৯ সেপ্টেম্বর নিবন্ধিত।

বিষয়টি যাচাই করতে কর্তৃপক্ষ নিবন্ধনপত্র রাজনগরের ইউএনওর কাছে পাঠালে ১৫৩টি ভুয়া জন্ম নিবন্ধন শনাক্ত করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যান নকুল চন্দ্র দাস সার্ভার হ্যাক হয়েছে উল্ল্যেখ করে রাজনগর থানায় জিডি করেন। তবে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, জন্ম নিববন্ধন সার্ভারের কার্যক্রম ওটিপি ভিত্তিক। ওটিপি পাওয়ার পর তথ্য যাচাই করে চেয়ারম্যানকে নিবন্ধনের সুপারিশ করতে হয়। তাই ইউনিয়ন পরিষদ ছাড়া জন্মনিবন্ধন করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে তদন্ত করে সংশ্লিষ্টতা পাওয়ায় চেয়ারম্যানকে বরখাস্ত করার সুপারিশ করা হয়। এদিকে বরখাস্ত হওয়া ফতেপুর ইউপি চেয়ারম্যান নুকল চন্দ্র দাসের মুঠোফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেন নি।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, শুনেছি এমন একটি চিঠি ইস্যু করা হয়েছে। তবে এখনো চিঠি পাইনি। চিঠি পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
‘নলেজ লেভেল বৃদ্ধি এবং মোটিভেশন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে’ -ইবি উপাচার্য

‘নলেজ লেভেল বৃদ্ধি এবং মোটিভেশন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে’ -ইবি উপাচার্য

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

সরকারি বই পাচার, গ্রেপ্তার ৩

সরকারি বই পাচার, গ্রেপ্তার ৩

খুলনার দাকোপের হরিনটানায় সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা পূজা অর্চনা অনুষ্ঠিত

খুলনার দাকোপের হরিনটানায় সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা পূজা অর্চনা অনুষ্ঠিত

জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান সভাপতির

জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান সভাপতির

খুলনার দাকোপের বাজুয়ায় ঐতিহ্যবাহী চড়া নদীতে দুদিন ব্যাপী নৌকা বাইচের শুভ উদ্ধোধন।

খুলনার দাকোপের বাজুয়ায় ঐতিহ্যবাহী চড়া নদীতে দুদিন ব্যাপী নৌকা বাইচের শুভ উদ্ধোধন।

ইবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

ইবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

কবিতা : শান্তি চাই – শরীফ আহমেদ

কবিতা : শান্তি চাই – শরীফ আহমেদ

ইবিতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

ইবিতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

জগন্নাথপুরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ

জগন্নাথপুরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ