শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শান্তর সমালোচনা না করে সাহস দিতে বললেন নান্নু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৪, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ
শান্তর সমালোচনা না করে সাহস দিতে বললেন নান্নু

নাজমুল হোসেন শান্তর কাছে যে প্রত্যাশা ছিল, তার ছিঁটেফোটাও তিনি পূরণ করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। তবু তার প্রতিভায় আস্থা রেখে সুযোগ দিয়েই যাচ্ছেন নির্বাচকরা।

আরও একটি ব্যর্থ সিরিজ শেষ করলেন শান্ত। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওপেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ পজিশনে। তিন ম্যাচে শান্ত করলেন ২৯ বলে ৩৩, ১২ বলে ১১ আর ১৫ বলে ১২ রান।

না স্ট্রাইকরেট, না ইনিংস বিল্ড আপ। কোনো দিক দিয়েই শান্তর এই খেলা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে যায় না। তারপরও তার ওপর নির্বাচকদের অগাধ আস্থা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এর আগেও বিশ্বকাপ দলে শান্তর জায়গা পাওয়া নিয়ে সাফাই গেয়েছেন। বলেছিলেন, শান্ত সবার চাহিদাতেই দলে এসেছেন, তার বিপিএল রেকর্ডও ভালো।

আরও একবার সমালোচনার মুখে থাকা এই ব্যাটারের ঢাল হয়ে দাঁড়ালেন নান্নু। গণমাধ্যমের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক বলেন, ‌‘শান্ত কিন্তু বাকি দুটি ফরম্যাটেও খেলে। ঘরোয়া ক্রিকেটের ভালো পারফর্মার। ওর যথেষ্ট সামর্থ্য আছে। আমাদের ম্যানেজমেন্টের যেকোনো কোচকে যদি জিজ্ঞেস করেন বর্তমান খেলোয়াড়দের ব্যাপারে, বেসিক নিয়ে কথাবার্তা হলে ওর কথা সবার আগে আসবে। ’

শান্তকে নিয়ে সমালোচনা না করে তাকে সাহস দিতে বললেন নান্নু। তার কথা, ‘একটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে আপনারা আলোচনা করেন তা না করে খেলোয়াড়কে সাহস দিন, দেখবেন সামনে আরও ভালো করবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে হুইপ পঞ্চানন

বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে হুইপ পঞ্চানন

সুন্দরগঞ্জে পরিত্যক্ত বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে পরিত্যক্ত বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবিতে মানববন্ধন

মান্দায় মিথ্যা ধর্ষণ মামলা’র রহস্য ফাঁস

মান্দায় মিথ্যা ধর্ষণ মামলা’র রহস্য ফাঁস

ইবির বই মেলায় ক্যাপের ভিন্নধর্মী নাট্য ‘আশার আলো’ মঞ্চায়ন

ইবির বই মেলায় ক্যাপের ভিন্নধর্মী নাট্য ‘আশার আলো’ মঞ্চায়ন

ঠাকুরগাঁওয়ে জনতা ব্যাংক সিবিএ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জনতা ব্যাংক সিবিএ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধ্যমিক স্তরের বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক

মাধ্যমিক স্তরের বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের রেকর্ড পতন

মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের রেকর্ড পতন

ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীদের মারধর ও হুমকির অভিযোগ

ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীদের মারধর ও হুমকির অভিযোগ