মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঋণ আর অভাবের তাড়নায় ৩ সন্তানকে পুড়িয়ে হত্যা করলেন বাবা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
ঋণ আর অভাবের তাড়নায় ৩ সন্তানকে পুড়িয়ে হত্যা করলেন বাবা

অতিরিক্ত ঋণ আর সংসরের অভাবের কারণে তিন সন্তানকে পুড়িয়ে হত্যা করেছেন বাবা দীনেশ সিংহ। সন্তানদের হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রোববার ১৮ ফেব্রুয়ারি আনন্দাবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গভীর রাতে বিহারের কাটিহার জেলার ভারিন গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত তিন সন্তান রিঙ্কি কুমারী (৯), রাজা কুমার (১২) এবং শুভঙ্কর কুমার (১৩)।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, এই তিন শিশুর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন দীনেশ। পরে নিজের গায়েও আগুন দেওয়ার চেষ্টা করেন। দেহে পোড়া ক্ষত নিয়ে তিনি চিকিৎসাধীন।

এসপি জীতেন্দ্র কুমার বলেন, ‘প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত দীনেশ মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না। তার নানা দিকে অনেক টাকার ঋণ ছিল। সেই ঋণ শোধ করতে পারছিলেন না। সন্তানদের গায়ে আগুন দেওয়ার পর তিনি নিজেও একইভাবে আত্মহত্যা করতে গিয়েছিলেন। তাদের বাড়িটিও পুড়ে গিয়েছে।’

পুলিশ জানায়, দীনেশের তিন সন্তানের মধ্যে দু’জন আগুনে ঝলসে তৎক্ষণাৎ মারা যায়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়। দীনেশকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। পুলিশের জিজ্ঞাসাবাদে আর্থিক অনটন এবং ঋণের বোঝার কথা জানিয়েছেন অভিযুক্ত।

দীনেশের প্রতিবেশীরা জানায়, সম্প্রতি দীনেশের পরিবারের বাকি সদস্যরা তাকে ছেড়ে চলে গিয়েছেন। সেই কারণে মানসিকভাবেও তিনি বিধ্বস্ত ছিলেন। তার সন্তানদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল দশম শ্রেণির ছাত্র

অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল দশম শ্রেণির ছাত্র

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুবলার চরে রাসপুর্ণিমা শুরু

দুবলার চরে রাসপুর্ণিমা শুরু

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত টাইগারদের

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত টাইগারদের

বিশ্ব স্তন ক্যান্সার দিবস: ইবিতে গোলাপি সড়ক শোভাযাত্রা

বিশ্ব স্তন ক্যান্সার দিবস: ইবিতে গোলাপি সড়ক শোভাযাত্রা

বাংলাদেশ কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে

বাংলাদেশ কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আনুষ্ঠানিকভাবে টি-২০ থেকে অবসর ঘোষণা মাহমুদউল্লাহর

আনুষ্ঠানিকভাবে টি-২০ থেকে অবসর ঘোষণা মাহমুদউল্লাহর

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দুটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দুটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বটিয়াঘাটা ডাঘ ভিবাগ নতুন ভবনের উদ্দোধন

বটিয়াঘাটা ডাঘ ভিবাগ নতুন ভবনের উদ্দোধন