শুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে অনলাইন নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা আরম্ভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ
ইবিতে অনলাইন নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা আরম্ভ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী অনলাইন নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা আরম্ভ হয়েছে। ‘স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়বো’ স্লোগানকে সামনে রেখে ইবি রোভার স্কাউট গ্রুপ তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে। শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ৩টায় গুগল মিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম দিনের কর্মশালা শেষ হয়েছে।

জানা যায়, তিন দিনব্যাপী এ কর্মশালা শুক্রবার (১৪ এপ্রিল) থেকে রবিবার (১৬ এপ্রিল) পর্যন্ত চলবে। কর্মশালায় ফেসবুক প্রোফাইল নিরাপত্তা, অন্যান্য সাইটে নিরাপত্তা ও বেসিক ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে প্রশিক্ষন দেওয়া হবে। আজ প্রথম দিনের প্রশিক্ষনে ফিসিং লিঙ্ক চিহ্নিতকরণ, ফেসবুক প্রোফাইলে ইমেইল ও ফোন নাম্বার ভেরিফিকেশন, আইডি হ্যাক হলে করণীয়, ফেইসবুক কর্তৃক প্রদত্ত তাৎক্ষণিক সেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ। এছাড়াও বর্তমান ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ সহ ইউনিট কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোভার ও গার্ল-ইন রোভাররা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহন করা রত্না রাণী কুন্ডু বলেন, আজকের কর্মশালা চমৎকার হয়েছে। নতুন অনেক কিছু শিখলাম, বেশ ভালো লাগলো। জানার পরিধি একটু বিস্তৃত হলো। ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে এতো সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।

এমন আয়োজনের কারণ জানতে চাইলে ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, ‘প্রতিনিয়ত আমরা নানাভাবে হ্যাকিংয়ের শিকার হচ্ছি অথবা নানারকম ম্যালওয়্যার আমাদের ফোন দখল করে নিচ্ছে। ফলশ্রুতিতে মোবাইল বা কম্পিউটারে থাকা তথ্য গুলো অন্যের হাতে চলে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ আমাদের অসচেতনতার জন্য হয়ে আসছে। মূলত এ থেকে উত্তরণের জন্যই আমাদের এই আয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বটিয়াঘাটার নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র পিতা ও মাতার সুস্থতা কামনা বিবৃতি প্রদান

বটিয়াঘাটার নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র পিতা ও মাতার সুস্থতা কামনা বিবৃতি প্রদান

বটিয়াঘাটা থানা পুলিশ ইয়াবা সহ মাদক সম্রাট ইমরানকে আটক করেছে

বটিয়াঘাটা থানা পুলিশ ইয়াবা সহ মাদক সম্রাট ইমরানকে আটক করেছে

ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

সুন্দরগঞ্জে পরিত্যক্ত বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে পরিত্যক্ত বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবিতে মানববন্ধন

খুলনা জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নে মশাল মিছিল অনুষ্ঠিত ।

খুলনা জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নে মশাল মিছিল অনুষ্ঠিত ।

খুলনা’র বটিয়াঘাটায় রানার্স গ্ৰুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালিত

খুলনা’র বটিয়াঘাটায় রানার্স গ্ৰুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিন দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের পর সাংবাদিকদের সনদপত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিন দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের পর সাংবাদিকদের সনদপত্র বিতরণ

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা মূলহোতা পলাতক গ্রেপ্তার ৪

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা মূলহোতা পলাতক গ্রেপ্তার ৪

কিস ডে: জেনে নিন চুম্বনের ৮ আশ্চর্য উপকারিতা!

কিস ডে: জেনে নিন চুম্বনের ৮ আশ্চর্য উপকারিতা!

প্রথমার্ধে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

প্রথমার্ধে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস