শুক্রবার , ১২ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রতারক জিনের বাদশা গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১২, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
প্রতারক জিনের বাদশা গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাদ্দাম আলী (২৯) নামের এক জিনের বাদশা চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১১ মে) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ৮ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মরুয়াদহ (সোনালের পাড়া) গ্রামের আকলিমা বেগমকে ওই চক্রটি মোবাইল ফোনে কিছু গায়েবী কথা শোনান। তাকে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। এই প্রলোভন দেখিয়ে আকলিমার কাছ থেকে বিভিন্ন সময়ে ১ লাখ ৮০ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন এবং দুই জোড়া হাতের বালাসহ মোট ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল প্রযুক্তির ব্যবহার করে সাদ্দাম আলীকে শনাক্ত করেন। একপর্যায়ে সাদ্দাম আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি স্বর্ণের বালা ও স্বর্ণ বিক্রির ১২ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড জব্দ করা হয়।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, সাদ্দাম আলীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
পটুয়াখালী জেলা প্রেসক্লাব গঠন; সভাপতি আনোয়ার ও সম্পাদক আরিফ

পটুয়াখালী জেলা প্রেসক্লাব গঠন; সভাপতি আনোয়ার ও সম্পাদক আরিফ

গুজরাটে ক্যাবল ব্রিজে ধস, মৃত্যু ৩২

গুজরাটে ক্যাবল ব্রিজে ধস, মৃত্যু ৩২

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৬ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৬ জনের মৃত্যু

খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যলয়ে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যলয়ে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

খুলনা’র বটিয়াঘাটার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

খুলনা’র বটিয়াঘাটার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

মোরেলগঞ্জে পৌর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন,শাহআলম সভাপতি এনায়েত করিম রাজিব সম্পাদক আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক

মোরেলগঞ্জে পৌর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন,শাহআলম সভাপতি এনায়েত করিম রাজিব সম্পাদক আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক

ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার

ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার

ইবি’র ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি’র ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

বোনের প্রেমিকের ছুরিকাঘাতে বড় বোনের প্রেমিক খুন

বোনের প্রেমিকের ছুরিকাঘাতে বড় বোনের প্রেমিক খুন

কবিতা : শান্তি চাই – শরীফ আহমেদ

কবিতা : শান্তি চাই – শরীফ আহমেদ