বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গাইবান্ধা সুন্দরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষিকার মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
গাইবান্ধা সুন্দরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষিকার মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত অটো রিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামের এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে ব্যাটারি চালিত রিকশা যোগে স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। সকাল সোয়া দশটার দিকে পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা সাফিনাজ বেগমের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা সাফিনাজ রোকসানার মৃত্যু হয়েছে। এঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দিনব্যাপী কর্মশালা

ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দিনব্যাপী কর্মশালা

বাসা দেখতে গিয়ে বাড়িওয়ালার ধর্ষণের শিকার গৃহবধূ

বাসা দেখতে গিয়ে বাড়িওয়ালার ধর্ষণের শিকার গৃহবধূ

ইবিতে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

ইবিতে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

খুলনার দাকোপে হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের বিশেষ কর্মি সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপে হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের বিশেষ কর্মি সভা অনুষ্ঠিত

মেসি ম্যাজিকে জিতল আর্জেন্টিনা

মেসি ম্যাজিকে জিতল আর্জেন্টিনা

ইউক্রেন জয়ী হলে আমেরিকার কী লাভ?

ইউক্রেন জয়ী হলে আমেরিকার কী লাভ?

খুলনা সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তাদের সাথে বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তাদের সাথে বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অটোর চাপে সুন্দরগঞ্জ শহরবাসী’র নাভিশ্বাস উঠেছে

অটোর চাপে সুন্দরগঞ্জ শহরবাসী’র নাভিশ্বাস উঠেছে

গাইবান্ধা-১ সুদরগঞ্জ আসনে লাঙ্গলের দুর্গ ভেঙে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার 

গাইবান্ধা-১ সুদরগঞ্জ আসনে লাঙ্গলের দুর্গ ভেঙে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার 

বটিয়াঘাটার বারোআড়িয়া স্মৃতিসৌধ বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে , শেখ হারুনুর রশীদ ।

বটিয়াঘাটার বারোআড়িয়া স্মৃতিসৌধ বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে , শেখ হারুনুর রশীদ ।