শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় আব্দুল মজিদ আপেল নির্বাচিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৯, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় আব্দুল মজিদ আপেল নির্বাচিত

জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন (শুন্য আসন) এ বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল । ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস কতৃক এক গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, শুন্য আসনে নির্বাচন করতে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। প্রত্যাহারের নির্দিষ্ট দিনে একজন প্রত্যাহার করলে ২ জন প্রতিদন্দিতায় থাকেন। পরবর্তীতে ঋণ খেলাপি হওয়ায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার প্রার্থী এস, এম, এ মঈনের মনোনয়ন বাতিল করে অপর প্রতিদন্দি আব্দুল মজিদ আপেলকে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। পরেই এস, এম, এ মঈন সুপ্রিম কোটের হাইকোর্ট ডিভিশনে রিট পিটশন করেন। আদালত তার প্রার্থিতা সঠিক রয়েছে মর্মে প্রতীক বরাদ্দের আদেশ প্রদান করেন। অবশেষে গত ৫ মার্চ সুপ্রিম কোটের আপিলেইট ডিভিশন এস, এম, এ মঈনের আবেদন খারিজ করে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তি সঠিক রয়েছে বলে রায় প্রদান করেন। এ অবস্থায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার নির্বাচনে আব্দুল মজিদ আপেল ব্যাতীত আর কোন প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন।

বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হওয়ায় শনিবার বিকেলে আব্দুল মজিদ আপেল জেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় সহ ডাক বাংলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুণাংশ দত্ত টিটো,জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর সহ দলটির অংগ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭৮ জন ও নারী ভোটার ১৮০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি ‘নুরুল ইসলাম সাদ্দাম’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি ‘নুরুল ইসলাম সাদ্দাম’

গনমাধ্যমে শ্যামলী রায়ের মৃত্যু নিয়ে ভুক্তভোগী পরিবার ভিন্ন মত পোষন করেছে

গনমাধ্যমে শ্যামলী রায়ের মৃত্যু নিয়ে ভুক্তভোগী পরিবার ভিন্ন মত পোষন করেছে

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

মিডিয়ায় বাহবা পেতে বাইডেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

মিডিয়ায় বাহবা পেতে বাইডেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও মহিলা চেম্বার অব কমার্স লিমিটেড এর ১৫ ই আগস্ট শোক দিবস উদযাপন

ঠাকুরগাঁও মহিলা চেম্বার অব কমার্স লিমিটেড এর ১৫ ই আগস্ট শোক দিবস উদযাপন

খুলনার দাকোপের সব্যসাচী ক্লাবের আয়োজনে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনার দাকোপের সব্যসাচী ক্লাবের আয়োজনে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৬ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৬ জনের মৃত্যু

মেসি ম্যাজিক ও মার্টিনেজ বীরত্বে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

মেসি ম্যাজিক ও মার্টিনেজ বীরত্বে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন; অস্তিত্ব সংকটে উপকূল

তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন; অস্তিত্ব সংকটে উপকূল

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা