রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ইবি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ইবি

ইবি প্রতিনিধি: আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এ ছাত্রদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামে  মুখোমুখি হয় ইবি ও যবিপ্রবি। পরপর ২-০ সেটে যবিপ্রবিকে হারিয়ে জয়লাভ করে ইবির ছেলেরা।

 

received-1361979687958556

 

ইবির পক্ষে ব্যাডমিন্টনে অংশগ্রহণ করেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তামজিদ আহমেদ জিৎ, স্পোর্টস সাইন্স বিভাগের আরাফাত সাইদ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মেজবাহুল ইসলাম।

ইবির ব্যাডমিন্টন খেলোয়াড় তামজিদ হায়দার জিৎ অনুভূতি প্রকাশ করে ক্যাম্পাসলাইভকে বলেন, আমরা অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছি। আজ আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা একটা অন্যরকম অনুভূতি। যা আসলে ভাষায় প্রকাশ করা যাবেনা।

শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান বলেন, আমাদের প্লেয়াররা খুবই ভালো খেলেছ। এজন্য তাঁদেরকে অভিনন্দন। একইসাথে যবিপ্রবির ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল। এজন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত