সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অল্পের জন্য সিলেটে নতুন ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
অল্পের জন্য সিলেটে নতুন ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

আন্তর্জাতিক টি২০ ম্যাচে ভেন্যুর ইতিহাসে রেকর্ড রান সফলভাবে তাড়ার কাছেই ছিল স্বাগতিকরা। তবে অভিষিক্ত জাকের আলীর তাণ্ডব আর মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ইনিংস বিফলে গেছে বাকিদের ব্যর্থতায়।

আজ সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল পাহাড়সম।

প্রথম চার ওভারে ওপরের সারির তিন ব্যাটারকে হারানোর পর টাইগাররা ছিল বড় হারের মুখে। এরপর ২৭ বলে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। আর দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে আসেন অভিষিক্ত জাকের। মাত্র ২৫ বলে ফিফটি করেন তিনি। তারপরেও জয় থেকে ৩ রান দূরেই থামে বাংলাদেশের রানের চাকা।

হাইস্কোরিং ম্যাচে শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। তখনও উইকেটে ছিলেন জাকের। তবে বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন তিনি। ৩৪ বলে তার ৬৮ রানের বিস্ফোরক ইনিংস থামতেই জয়ের আশা শেষ হয় বাংলাদেশের। এরপর শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ চেষ্টা করলেও পারেননি হিসাব মেলাতে।

জয়ের এতো কাছে যাওয়ার আগে বাংলাদেশের শুরুটা ছিল খুবই বাজে, ৩০ রানেই হারায় ৩ উইকেট। লিটন দাস (০), সৌম্য সরকার (১২) এবং তাওহীদ হৃদয় (৮) কেউই পাওয়ারপ্লের সুযোগ কাজে লাগাতে পারেননি। এরপর একপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ধরে খেললেও দুর্দান্ত ব্যাটিং করছিলেন মাহমুদউল্লাহ। একপর্যায়ে শান্তর কচ্ছপগতির ইনিংস থামে ২০ রানে। তিনি ফিরতেই রানের চাকা সচল হয় বাংলাদেশের।

দীর্ঘ ১৮ মাস পর টি২০ দলে ফেরার পর ২৭ বলে ফিফটি তুলে নেওয়া মাহমুদউল্লাহর ইনিংস হতে পারতো আরও বড়। তবে ৫৪ রানে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। এরপরের গল্পটা শুধুই জাকেরের। বিপিএলের ফর্ম জাতীয় দলে টেনে আনা এই ব্যাটার একের পর এক বল উড়িয়ে মারতে থাকেন বাউন্ডারির বাইরে। তবে শেষটা রাঙিয়ে আসতে পারেননি তিনি। শেষটা তাতে মলিন বাংলাদেশেরও।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, বিনুরা ফার্নান্দো এবং দাসুন শানাকা। একটি করে উইকেট পেয়েছেন মহিশ থিকশানা এবং মাতিশা পাতিরানা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

বটিয়াঘাটায় আর্য বেদ-এর আলোকে ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় আর্য বেদ-এর আলোকে ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ক্লাইমেট-স্মার্টকৃষি প্রযুক্তিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ পঞ্চানন এমপি

বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ক্লাইমেট-স্মার্টকৃষি প্রযুক্তিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ পঞ্চানন এমপি

অসহযোগ আন্দোলন ঘিরে দেশবাসীকে শিক্ষার্থীদের ১৫ জরুরি নির্দেশনা

অসহযোগ আন্দোলন ঘিরে দেশবাসীকে শিক্ষার্থীদের ১৫ জরুরি নির্দেশনা

কবিতা: নিরবধি চেয়ে থাকি অপেক্ষায়, লেখক: রাকিব খান

কবিতা: নিরবধি চেয়ে থাকি অপেক্ষায়, লেখক: রাকিব খান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি

বিশ্ববিদ্যালয়ে ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার – ব্লাস্টের জরিপ

বিশ্ববিদ্যালয়ে ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার – ব্লাস্টের জরিপ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকের পাসে ছাত্রলীগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকের পাসে ছাত্রলীগ

লিডার্স এর বার্ষিক সাধারণ সভা ২০২২

লিডার্স এর বার্ষিক সাধারণ সভা ২০২২

বটিয়াঘাটায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত

বটিয়াঘাটায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত